সিফাত-শিপ্রার জীবননাশের শঙ্কা স্টামফোর্ড শিক্ষার্থীদের

০৮ আগস্ট ২০২০, ০৪:৩২ PM

© সংগৃহীত

কক্সবাজারের মেরিন ড্রাইভে পুলিশের গুলিতে নিহত সেনাবাহিনীর সাবেক মেজর সিনহা মো. রাশেদ খানের সঙ্গে থেকে গ্রেপ্তার বেসরকারি স্টামফোর্ড ইউনিভার্সিটির দুই শিক্ষার্থী সাহেদুল ইসলাম সিফাত এবং শিপ্রা দেবনাথের প্রাণনাশের আশঙ্কা করছেন তার সহপাঠীরা। এই দুইজনকে দ্রুত মুক্তি দেওয়ার দাবি জানিয়েছেন তারা।

শনিবার (৮ আগস্ট) সিফাত-শিপ্রার মুক্তিসহ চারদফা দাবিতে স্টামফোর্ড বিশ্ববিদ্যালয়টির সিদ্ধেশ্বরী ক্যাম্পাসের সামনে একদল শিক্ষার্থী মানববন্ধন ও মিছিল করেছেন। বিশ্ববিদ্যালয়ের ফিল্ম ও মিডিয়া স্টাডিজ এবং স্টামফোর্ড ফিল্ম স্টুডেন্ট সিনে ফোরামের উদ্যাগে এই কর্মসূচি পালিত হয়।

মানববন্ধনে উপস্থিত এক শিক্ষার্থী বলেন, সাবেক সেনা কর্মকর্তা সিনহা মো. রাশেদ খানের হত্যার ঘটনায় সরাসরি প্রত্যক্ষদর্শী হলেন সিফাত। এ জন্য প্রাণনাশের আশঙ্কা বেশি করছেন তাঁরা।

মানববন্ধনে চার দফা দাবি তুলে ধরেন স্টামফোর্ডের শিক্ষার্থী সানাউল কবীর সিদ্দিকী। সিফাত-শিপ্রার মুক্তি ছাড়া অন্য দাবিগুলো হলো- মেজর (অব.) সিনহা মো. রাশেদ খানের হত্যার ঘটনার সুষ্ঠু বিচার, ওই দুই শিক্ষার্থীকে মামলার অভিযোগ থেকে অব্যাহতি, দুই শিক্ষার্থী ও তাঁদের পরিবারকে সামাজিকভাবে নিরাপত্তা প্রদান। ওই দুই শিক্ষার্থী মুক্তি পেয়ে বাসায় না ফেরা পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেওয়া হয়।

প্রসঙ্গত, গত ৩১ জুলাই রাতে সেনাবাহিনীর সাবেক মেজর সিনহা ও সাহেদুল টেকনাফের মেরিন ড্রাইভ সড়ক ধরে যাচ্ছিলেন। বাহারছড়া ইউনিয়নের শামলাপুর তল্লাশিচৌকিতে পুলিশের গুলিতে নিহত হন সিনহা মো. রাশেদ খান। ঘটনাস্থল থেকে গ্রেপ্তার করা হয় সাহেদুলকে। তিনি ও শিপ্রা দেবনাথ দুটি আলাদা মামলায় বর্তমানে কারাগারে রয়েছেন।

শ্রম অধিকার, শ্রমিক সুরক্ষা ও সামাজিক ন্যায়বিচার প্রতিষ্ঠা…
  • ৩১ মার্চ ২০২৬
খুব কঠিন পথে আছি, আপনারা আমাকে হেল্প করুন: চিকিৎসকদের সহযোগ…
  • ৩১ মার্চ ২০২৬
সাতক্ষীরায় তেল সংকটে মোটরসাইকেল বাজারে ধস, বাড়ছে ব্যাটারিচা…
  • ৩১ মার্চ ২০২৬
গাইড বই বাণিজ্যের অভিযোগ শিক্ষক সমিতির বিরুদ্ধে, তদন্তে ‘ধী…
  • ৩১ মার্চ ২০২৬
মিরসরাই বসতঘর থেকে অজগর উদ্ধার
  • ৩১ মার্চ ২০২৬
৯ মাস বয়সী শিশু রাইয়ানের চিকিৎসায় পাশে দাঁড়ালেন প্রধানমন্ত্…
  • ৩১ মার্চ ২০২৬
×
  • Application Deadline
  • April 1, 2026
  • Admission Test
  • April 4, 2026
APPLY
NOW!
UNDERGRADUATE ADMISSION
SUMMER 2026!
NORTH SOUTH UNIVERSITY
Center of Excellence