আইআইইউসির বিজনেস স্টাডিজ অনুষদের ডীন হলেন মাশরুরুল মওলা

০৮ আগস্ট ২০২০, ০৩:৪৯ PM

© টিডিসি ফটো

চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় (আইআইইউসি)’র বিজনেস স্টাডিজ অনুষদের ডীন পদে নিয়োগ পেয়েছেন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের অধ্যাপক ড. মোহাম্মাদ মাসরুরুল মওলা। আজ শনিবার (৮ আগস্ট) শনিবার তিনি ডীন পদে যোগদান করেন।

এর আগে গত সপ্তাহে ওই বিশ্ববিদ্যালয়ের উপচার্য অধ্যাপক কে এম গেলাম মহিউদ্দিন তাকে নিয়োগ দেন। মাসরুরুল মওলা এর আগে বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের চেয়ারম্যান হিসাবে দায়িত্বপালন করেন।

তিনি ক্যারিয়ার শুরু করেন একটি মাল্টিন্যাশনাল কোম্পানি দিয়ে এরপর তিনি শিক্ষকতা পেশায় আসেন। ২০০৪ সালে শিক্ষক হিসেবে আইআইইউসিতে যোগদান করেন। তার ডীন পদে যোগদানের ব্যাপারে জানতে চাইলে তিনি দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, আমি গত তিন বছর বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন বিভাগের চেয়ারম্যানের দায়িত্বপালন করেছি এবং গত সপ্তাহে আমি আমার চেয়ারম্যানশিপ হ্যান্ডওভার করেছি এরপর সাথে সাথেই বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ আমার কাজে সন্তুষ্ট হয়ে আমাকে ডীন পদের জন্য নিয়োগ দিয়েছেন।

তিনি তার অনুষদ নিয়ে ভবিষৎ এ কিভাবে অনেক বেশি ডেভোলপ করবেন এ ব্যাপারে জানতে চাইলে তিনি বলেন আমি ইতিমধ্যে ইউরোপ, আমেরিকার বিজনেস অনুষদের সাথে কন্টাক্ট করেছি আমার অনুষদকে একটি আন্তর্জাতিক মানের জায়গায় নিয়ে যাওয়ার প্রচেষ্টায়।

মদ খেয়ে বিশৃঙ্খলা সৃষ্টির অভিযোগ, বিএনপি নেতা গ্রেপ্তার
  • ০৮ আগস্ট ২০২৬
এনসিপি এখন জামায়াতের শিশু সংগঠন: রাশেদ খান
  • ০৮ আগস্ট ২০২৬
মেসির বাবা আর নেই, দাবি আর্জেন্টাইন গণমাধ্যমের
  • ০৮ আগস্ট ২০২৬
মেডিকেল কলেজ প্রতিষ্ঠার ১৮ বছর পর হাসপাতালের ভিত্তিপ্রস্তর …
  • ০৮ আগস্ট ২০২৬
দায়িত্বশীল সাংবাদিকতাই দেশকে এগিয়ে নিতে যেতে পারে
  • ০৮ আগস্ট ২০২৬
সাপে কামড়ের অ্যান্টিভেনাম না দিয়ে রেফার, যাওয়ার পথে বিএনপি …
  • ০৮ আগস্ট ২০২৬