ফুটবল খেলতে গিয়ে বিশ্ববিদ্যালয় ছাত্রের মৃত্যু

০৩ আগস্ট ২০২০, ০৮:৪৭ AM

© সংগৃহীত

জয়পুরহাটে ঈদ উপলক্ষে আয়োজিত প্রীতি ফুটবল খেলার সময় মাঠে হঠাৎ অসুস্থ হয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর আকস্মিক মৃত্যু হয়েছে। গতকাল রোববার বিকালে সদর উপজেলার করিম নগরে এই ঘটনা ঘটে। জয়পুরহাট সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহরিয়ার খান বিষয়টি নিশ্চিত করেছেন।

নিহত শাকিল সদর উপজেলার করিমনগর গ্রামের হামিদুল ইসলামের ছেলে। শাকিল সাভারের আশুলিয়ায় ড্যাফোডিল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং (সিএসই) এর দ্বিতীয় বর্ষের শিক্ষার্থী। করোনায় বিশ্ববিদ্যালয় বন্ধ হলে শাকিল গত মার্চ মাসে বাড়ি আসে। তার আকষ্মিক এ মৃত্যুর ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে আসে।

জানা গেছে, প্রতি বছর ঈদুল আজহার পর করিমনগরের পরিত্যক্ত একটি ইটভাটায় প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করে স্থানীয় গ্রামবাসী। তারই ধারাবাহিকতায় রবিবার বিকেল সাড়ে ৪টায় ফুটবল খেলা শুরু হলে শাকিল তাতে অংশ নেয়। খেলা পরিচালনা করেন শাকিলের বাবা হামিদুল ইসলাম।

খেলা চলাকালে ৫টার দিকে শাকিল হঠাৎ করে মাঠে অসুস্থ হয়ে পড়ে। এসময় তার প্রচণ্ড শ্বাসকষ্ট হচ্ছিল। পরে জয়পুরহাট আধুনিক জেলা হাসপাতালে নেওয়ার পথে সাড়ে ৫টার দিকে শাকিল মারা যায়। খেলা চলাকালে শাকিলের মাসহ এলাকার শত শত নারী-পুরুষ মাঠে দর্শক হিসেবে উপস্থিত ছিলেন।

এঘটনায় শাহরিয়ার খান বলেন, বন্ধুদের সঙ্গে ফুটবল খেলছিলেন সাকিন। খেলার সময় হঠাৎ বুকে ব্যথা অনুভব করেন তিনি। পরে স্থানীয়রা জয়পুরহাট আধুনিক জেলা সদর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসক মৃত ঘোষণা করেন।

 

 

 

এলপিজির দাম ফের বাড়ল আড়াইশর বেশি
  • ০৪ অক্টোবর ২০২৬
দেশের ৩০ হাজার ৭৮৩ স্কুল-কলেজ-মাদ্রাসা জাতীয়করণের দাবি, প্র…
  • ০৪ অক্টোবর ২০২৬
না ফেরার দেশে ঢাবি অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক, উপাচার্যের শোক
  • ০৪ অক্টোবর ২০২৬
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
নতুন মামলায় আবারও গ্রেপ্তার সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল
  • ০৪ অক্টোবর ২০২৬
এভারকেয়ার হাসপাতাল প্যারামেডিক পদে চাকরি, আবেদন ১০ অক্টোবর…
  • ০৪ অক্টোবর ২০২৬