ব্রহ্মপুত্র নদ কেড়ে নিল নর্দান বিশ্ববিদ্যালয়ের শরিফের প্রাণ

০২ আগস্ট ২০২০, ১০:৩০ PM

© ফাইল ফটো

ব্রহ্মপুত্র নদে সাঁতার শিখতে গিয়ে রাজধানীর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের এক শিক্ষার্থীর মৃত্যু হয়েছে। পানিতে ডুবে তার মৃত্যু হয়েছে বলে জানা গেছে। আজ রবিবার নরসিংদীর বেলাবো উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বটিবন্দ গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত শিক্ষার্থীর নাম শরিফ খাঁন। সে নারায়নপুর ইউনিয়নের বটিবন্দ গ্রামের বুলবুল খাঁনের ছেলে ও ঢাকা নর্দান বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী।

প্রত্যক্ষদর্শীরা জানায়, শরিফ দুপুর সাড়ে ১২ দিকে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বটিবন্দ গ্রামে ব্রহ্মপুত্র নদের শাখা নদে সাঁতার শিখতে যায়। সেখানে সে পানিতে ডুবে তার মৃত্যু হয়।

বেলাবো থানার ওসি মো. সেফায়েত উল্লাহ পলাশ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, ঘটনাস্থলে পুলিশ ফোর্স পাঠানো হয়েছে। এ ব্যাপারে থানায় কোন অভিযোগ দায়ের করা হয়নি।

সরকারি হাসপাতালের চাপ কমাতে ৪ বেসরকারি হাসপাতালের সেবা কিনব…
  • ০৪ অক্টোবর ২০২৬
টেরিটরি রিটেইল এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, আবেদন …
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই মিশনকে নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ রাশেদের
  • ০৪ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতাকে ফুটন্ত পানি দিয়ে ঝলসে দেওয়ার অভিযোগ আ’লীগ নে…
  • ০৪ অক্টোবর ২০২৬
এমপিওভুক্তি ও বন্ধ ইস্যুতে মন্ত্রণালয়ের আপিল শুনানির তারিখ …
  • ০৪ অক্টোবর ২০২৬
‘সংস্কার বাতিল করে ফের দলীয় অলিগার্কদের হাতে ব্যাংকের জমিদা…
  • ০৪ অক্টোবর ২০২৬