গবিসাস উপদেষ্টা ওমর ফারুকের করোনা পজিটিভ

০১ আগস্ট ২০২০, ১২:১৮ PM
ডাঃ ওমর ফারুক

ডাঃ ওমর ফারুক

সাভারের গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) সাবেক সহ-সভাপতি ও বর্তমান উপদেষ্টা ওমর ফারুক করোনা পজিটিভ শনাক্ত হয়েছেন। শনিবার দুপুরে সাংবাদিকদের বিষয়টি নিশ্চিত করেন তিনি। এর আগে তাঁর আইডি নাম্বার ভাইরো-৩৭৮৯৯ তে করোনা পরীক্ষার ফলাফল পজিটিভ আসে।

তিনি জানান, বেশ কিছুদিন যাবত প্রচন্ড জ্বর, গলা ব্যথা, মাসেল পেইনে ভুগছিলেন। এছাড়া করোনার আরও দুয়েকটি উপসর্গ বিদ্যমান থাকাতে পরীক্ষা করান। এরপর করোনা পজিটিভ ঘোষণা করে তাঁর রিপোর্ট দেয়া হয়।

ফারুক গণ বিশ্ববিদ্যালয়ের ফিজিওথেরাপি বিভাগ থেকে বিএসসি শেষ করেছেন। বর্তমানে তিনি ধানমন্ডির গণস্বাস্থ্য নগর হাসপাতালে ইন্টার্নশিপ করছেন। ডাক্তারের পরামর্শ মতো এখন তিনি ধানমন্ডিতে বাসায় চিকিৎসা নিচ্ছেন।

উল্লেখ্য, ২০১৯ সালে গবিসাসের ষষ্ঠ কমিটির সহ-সভাপতি হিসেবে দায়িত্ব পালন করেন ডাঃ ফারুক। দীর্ঘদিন গবিসাসের সাথে সম্পৃক্ত থেকে সাংবাদিকতায় গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন তিনি। মহামারি এই ভাইরাস থেকে আরোগ্য লাভে তিনি সকলের কাছে দোয়াপ্রার্থী।

এলপিজির দাম ফের বাড়ল আড়াইশর বেশি
  • ০৪ অক্টোবর ২০২৬
দেশের ৩০ হাজার ৭৮৩ স্কুল-কলেজ-মাদ্রাসা জাতীয়করণের দাবি, প্র…
  • ০৪ অক্টোবর ২০২৬
না ফেরার দেশে ঢাবি অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক, উপাচার্যের শোক
  • ০৪ অক্টোবর ২০২৬
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
নতুন মামলায় আবারও গ্রেপ্তার সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল
  • ০৪ অক্টোবর ২০২৬
এভারকেয়ার হাসপাতাল প্যারামেডিক পদে চাকরি, আবেদন ১০ অক্টোবর…
  • ০৪ অক্টোবর ২০২৬