করোনায় অতীশ দীপঙ্কর বিশ্ববিদ্যালয় ট্রাস্টি সদস্য মহিউদ্দিনের মৃত্যু

২৫ জুলাই ২০২০, ১২:০৯ AM

© টিডিসি ফটো

নভেল করোনাভাইরাসে আক্রান্ত হয়ে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সদস্য ও বিশ্ববিদ্যালয়ের এগ্রিবিজনেস বিভাগের এ্যাডভাইজর শাহজাহান মোহাম্মদ মহিউদ্দিন (৬৭) মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)। মৃত্যুকালে তিনি স্ত্রী, তিন কন্যা, নাতী-নাতনী ও অনেক শুভাকাঙ্খী রেখে গেছেন।

বৃহস্পতিবার (২৩ জুলাই) রাত পৌনে ১০টায় রাজধানীর আনোয়ার খান মর্ডান হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যুবরণ করেছেন বলে বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে।

শুক্রবার (২৪ জুলাই) এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, শুক্রবার সকাল ১০টায় নামাজে জানাযা শেষে তাঁর ইচ্ছানুযায়ী দারুচ্ছালাম ফুরফুরা শরীফ জামে মসজিদ সংলগ্ন কবরস্থানে দাফন সম্পন্ন হয়েছে। এ সময় অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় ট্রাস্টি বোর্ডের সদস্য সৈয়দ মোহাম্মদ হেমায়েত হোসেন, গোলাম সারোয়ার কবির, মোঃ জোনায়েত আহমেদ, বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার এবং ডেপুটি কন্টোলার উপস্থিত ছিলেন। 

বিশ্ববিদ্যালয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, ‘তাঁর মৃত্যুতে অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় পরিবার গভীরভাবে শোকাহত। আমরা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত ও শান্তি কামনা করছি।’

সরকারি হাসপাতালের চাপ কমাতে ৪ বেসরকারি হাসপাতালের সেবা কিনব…
  • ০৪ অক্টোবর ২০২৬
টেরিটরি রিটেইল এক্সিকিউটিভ নিয়োগ দেবে ভিভো বাংলাদেশ, আবেদন …
  • ০৪ অক্টোবর ২০২৬
সেই মিশনকে নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে সাক্ষাৎ রাশেদের
  • ০৪ অক্টোবর ২০২৬
ছাত্রদল নেতাকে ফুটন্ত পানি দিয়ে ঝলসে দেওয়ার অভিযোগ আ’লীগ নে…
  • ০৪ অক্টোবর ২০২৬
এমপিওভুক্তি ও বন্ধ ইস্যুতে মন্ত্রণালয়ের আপিল শুনানির তারিখ …
  • ০৪ অক্টোবর ২০২৬
‘সংস্কার বাতিল করে ফের দলীয় অলিগার্কদের হাতে ব্যাংকের জমিদা…
  • ০৪ অক্টোবর ২০২৬