ডিআইইউ মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ডের নেতৃত্বে শাকিল-ইকবাল

২৪ জুলাই ২০২০, ০৮:৪১ PM
শাকিল ও ইকবাল

শাকিল ও ইকবাল © টিডিসি ফটো

মুক্তিযোদ্ধা প্রজন্ম কমান্ড সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদের অধ্যাদেশ অনুযায়ী, আগামী তিন মাসের জন্য ঢাকা ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটিতে (ডিআইইউ) নতুন কমিটি অনুমোদন দেয়া হয়েছে।

মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ডের সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কমিটির কেন্দ্রীয় সভাপতি নয়ন মোড়ল ও সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন তালুকদার সাক্ষরিত এক প্রেস বিজ্ঞপ্তিতে ২৭ সদস্য বিশিষ্ট কমিটির অনুমোদন দেয়া হয়। নতুন এই কমিটিতে সভাপতি নির্বাচিত হয়েছেন শাকিল আহমেদ এবং সাধারণ সম্পাদক হিসেবে নির্বাচিত হয়েছেন ইকবাল হোসেন।

সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় সংসদের সভাপতি নয়ন মোড়ল বলেন, বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে আমি সর্বপ্রথম স্মরণ করছি। পাশাপাশি আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি সম্মিলিত বেসরকারি বিশ্ববিদ্যালয় শাখা কেন্দ্রীয় কমিটির সহ-দপ্তর সম্পাদক সজিব হাসানকে। আমি আবারও স্মরণ করছি মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ডের সংগ্রামী সভাপতি এবং সাধারণ সম্পাদককে যাদের বদৌলতে আমরা এরকম একটি সংগঠন করতে পেরেছি। আমি আন্তরিক ভাবে ধন্যবাদ জানাই মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ড এর সকল নেতৃবৃন্দকে। তারা বিশ্বাস ও ভালবাসার মাধ্যমে যে দায়িত্ব দিয়েছে তা যেন আমরা পুঙ্খানুপুঙ্খ ভাবে পালন করতে পারি তার জন্য আপনাদের সকলের কাছে দোয়াপ্রার্থী। আমরা এই সংগঠনের ধারাকে অব্যাহত রাখার জন্য সর্বদা প্রস্তুত। ধন্যবাদ সবাইকে।

মুক্তিযুদ্ধ প্রজন্ম কমান্ডের কেন্দ্রীয় কমিটির চেয়ারম্যান ইঞ্জিনিয়ার ইপোনুর রহমান মুন্না বলেন, মুক্তিযুদ্ধের চেতনা বাঙালির চেতনা এই স্লোগানকে সামনে রেখে শোষণমুক্ত সমাজ গড়াই আমাদের অঙ্গীকার, বাংলার অসহায় নির্যাতিত নিপীড়িত ন্যায্য অধিকার বঞ্চিত মানুষের জন্য এবং হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আদর্শে নতুন প্রজন্মকে গড়ে তোলায় হবে আমাদের লক্ষ্য।

ডিআইইউ শাখার নব নির্বাচিত সাধারণ সম্পাদক ইকবাল হাসান বলেন, সর্বকালের সর্বশ্রেষ্ঠ বাঙালী শেখ মুজিবুর রহমানের আদর্শ অনুসরণ করে নির্যাতিত ও নিপিড়ীত মানুষের অধিকার আদায় ও তাদেরকে সমাজের বিভিন্ন অসহায় মানুষের শোষণের কালো থাবা থেকে মুক্ত করতেই এই সংগঠনটির পথ চলা শুরু। আমি সবসময়ই চেষ্টা করবো এই সংগঠনের স্বার্থে কাজ করে যেতে।

বিদ্যালয়টি ফিরল শিক্ষামন্ত্রীর নামে
  • ০২ এপ্রিল ২০২৬
দেশে বিদ্যুৎ উৎপাদন সক্ষমতা ৩২ হাজার ৩৩২ মেগাওয়াট
  • ০২ এপ্রিল ২০২৬
ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করতে করতে এমপির বক্তব্যের সময় শেষ
  • ০২ এপ্রিল ২০২৬
সুশাসন নিশ্চিতে নিরপেক্ষ প্রশাসনের বিকল্প নেই
  • ০২ এপ্রিল ২০২৬
চীনের পিকিং ইউনিভার্সিটিতে উচ্চশিক্ষার সুযোগ পাচ্ছেন সরকারি…
  • ০২ এপ্রিল ২০২৬
এনএসইউতে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস-২০২৬ উপলক্ষে আলোচনা স…
  • ০২ এপ্রিল ২০২৬