আইইউবিএটির ফল সেমিস্টারের ভর্তি শুরু, শিক্ষার্থীরা পাবে ৬৪ শিক্ষাবৃত্তি

২৩ জুলাই ২০২০, ০২:১৮ PM

© ফাইল ফটো

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজির (আইইউবিএটি) ফল-২০২০ সেমিস্টারের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ভর্তিচ্ছুক শিক্ষার্থীরা নিজ নিজ ঘরে থেকেই অনলাইনের মাধ্যমে ভর্তি হতে পারবেন। আইইউবিএটির ভর্তির যাবতীয় তথ্য www.iubat.edu/admission ওয়েবসাইট পাওয়া যাবে।

বৃহস্পতিবার আইইউবিএটি থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, আইইউবিএটিতে স্নাতক পর্যায়ে বিবিএ, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইকোনমিকস, ইংলিশ, এগ্রিকালচার, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং মাস্টার্স পর্যায়ে এমবিএ প্রোগ্রাম চালু আছে।

এসএসসি এবং এইচএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে শতভাগ পর্যন্ত মেধা বৃত্তি রয়েছে। মেয়েদের উচ্চ শিক্ষায় উৎসাহিত করতে ১৫ শতাংশ স্পেশাল বৃত্তিসহ বিভিন্ন ক্যাটাগরিতে ৬৪টি বৃত্তি দেয়া হয়। ফল ২০২০ সেমিস্টারে শিক্ষার্থীদের টিউশন ফি শতকরা ১৫ ভাগ মওকুফের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়টি। এছাড়াও মেধাবী তবে অসচ্ছলদের জন্য রয়েছে অর্থায়ন। বিশ্ববিদ্যালয় থেকে পড়াশোনা করার জন্য অধিকাংশ শিক্ষার্থীই আর্থিক সহযোগিতা পাচ্ছেন।

এছাড়া বিশ্ববিদ্যালয়টির শিক্ষার্থীদের জন্য রয়েছে স্বাস্থ্যবিমা। প্রায় শতভাগ পুর্নকালীন শিক্ষক দ্বারা পরিচালিত আইইউবিএটির রয়েছে বিশ্বের ২৯টি দেশের ১০৫টি নামীদামি বিশ্ববিদ্যালয়ের সঙ্গে সমঝোতা চুক্তি। এছাড়াও বিনা খরচে শিক্ষক-শিক্ষার্থীদের আনা নেওয়ার জন্য রয়েছে নিজস্ব বাস সার্ভিস।

আইইউবিএটি ঢাকার মধ্যে একমাত্র গ্রিন ক্যাম্পাস যেটির ইউআই গ্রিন মেট্রিক ওয়ার্ল্ড র‍্যাংকিং-২০১৯ অনুযায়ী বিশ্বের ৮৫টি দেশের ৭৮০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অবস্থান ২৪১তম।

এলপিজির দাম ফের বাড়ল আড়াইশর বেশি
  • ০৪ অক্টোবর ২০২৬
দেশের ৩০ হাজার ৭৮৩ স্কুল-কলেজ-মাদ্রাসা জাতীয়করণের দাবি, প্র…
  • ০৪ অক্টোবর ২০২৬
না ফেরার দেশে ঢাবি অধ্যাপক নিম চন্দ্র ভৌমিক, উপাচার্যের শোক
  • ০৪ অক্টোবর ২০২৬
২০ জেলায় সমন্বিত মেডিকেল অক্সিজেন প্রকল্প হাতে নিচ্ছে সরকার…
  • ০৪ অক্টোবর ২০২৬
নতুন মামলায় আবারও গ্রেপ্তার সাবেক সিইসি কাজী হাবিবুল আউয়াল
  • ০৪ অক্টোবর ২০২৬
এভারকেয়ার হাসপাতাল প্যারামেডিক পদে চাকরি, আবেদন ১০ অক্টোবর…
  • ০৪ অক্টোবর ২০২৬