অনলাইন ক্লাস শুরু করেছে স্টেট ইউনিভার্সিটি

০৬ জুলাই ২০২০, ০৪:০৪ PM

© ফাইল ফটো

স্টেট ইউনিভার্সিটি অব বাংলাদেশ (এসইউবি) চলতি গ্রীষ্মকালীন সেমিস্টারের আওতায় গত ১ জুলাই থেকে সকল অনলাইন ক্লাস পূর্ণোদ্যমে শুরু হয়েছে। বিশ্ববিদ্যালয়ের সাতমসজিদ সড়কস্থ মেইন ক্যাম্পাস, কলাবাগানস্থ বিজয় ক্যাম্পাস ও পূর্বাচলস্থ স্থায়ী ক্যাম্পাসের সবকটি বিভাগের আওতায় এসব ক্লাস পরিচালিত হচ্ছে।

আজ সোমবার বিশ্ববিদ্যালয়টির মার্কেটিং এবং গণসংযোগ বিভাগের পক্ষ থেকে বিষয়টি জানানো হয়েছে। তারা জানায়, অনলাইন ক্লাস নিয়ে এতদিন পর্যন্ত বিভিন্ন মহলে নানামাত্রিক যেসব মিশ্র প্রতিক্রিয়া ছিল, এখন থেকে বাস্তব চর্চার মধ্য দিয়ে সেসবের অনেকখানিই ক্রমান্বয়ে কেটে যাবে।

এসইউবি জানিয়েছে, করোনাজনিত পরিস্থিতিতে অনেক শিক্ষার্থী এ সময়ে ঢাকার বাইরে অবস্থান করলেও তারা কেউই এসব অনলাইন ক্লাসে অনুপস্থিত থাকছেন না। বরং বাস্তব পরিস্থিতি উপলব্ধি করে সব ধরনের ক্ষতি পুষিয়ে নেয়ার লক্ষ্যে তারা অধিকতর মনোযোগ ও নিষ্ঠার সাথে এসব ক্লাসে অংশ নিচ্ছেন।

বিশ্ববিদ্যালয়টি বলছে, কোভিড-১৯ বাংলাদেশের শিক্ষাব্যবস্থার ক্ষেত্রে নতুন ঝুঁকি ও সমস্যা তৈরি করলেও একইসঙ্গে তা নতুন বৈপ্লবিক সম্ভাবনাও সৃষ্টি করেছে।

১১ গোলের ঝড়ে খাগড়াছড়ির মেয়েদের দাপুটে জয়
  • ০৮ আগস্ট ২০২৬
পরকিয়ার অভিযোগ অস্বীকার ফিফা সভাপতির
  • ০৮ আগস্ট ২০২৬
মাদ্রাসায় যেতে অনিচ্ছা, পালাতে গিয়ে কার্নিশে আটকা ১২ বছরের …
  • ০৮ আগস্ট ২০২৬
রাজনীতি যেন চিকিৎসকদের পেশাগত দায়িত্ব পালনে বাধা না হয়
  • ০৮ আগস্ট ২০২৬
জবিতে হামলায় আহতদের ভর্তি: ন্যাশনাল মেডিকেলে গিয়ে দুই দফায় …
  • ০৮ আগস্ট ২০২৬
সরকারের নতুন জালানী নীতিমালা নিয়ে নিজেদের অবস্থান জানাল জাম…
  • ০৮ আগস্ট ২০২৬