করোনায় অনলাইন শিক্ষার সর্বোচ্চ ব্যবহার শিখতে হবে

০৪ জুলাই ২০২০, ০৭:৫৫ PM

© টিডিসি ফটো

ভার্চুয়াল প্ল্যাটফর্মে গ্রিন ইউনিভার্সিটি অব বাংলাদেশের নবীনবরণ অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৪ জুলাই) বিশ্ববিদ্যালয়ে সামার সেমিস্টারে ভর্তি হওয়া শিক্ষার্থীদের নিয়ে এই অনুষ্ঠান আয়োজিত হয়। এতে করোনাকালে অনলাইন শিক্ষাজগতের সর্বোচ্চ ব্যবহার শিখে শিক্ষার্থীদের দেশ গড়ায় আহবান জানান বক্তারা।

বিশ্ববিদ্যালয়ের উপাচার্য অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকিরের সভাপতিত্বে আয়োজিত অনুষ্ঠানে উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক, কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান, ছাত্রবিষয়ক পরিচালক মো. শহীদ উল্লাহ, ডিন অধ্যাপক ড. গোলাম আহমেদ ফারুকী, রেজিস্ট্রার মো. সাইফুল ইসলাম বক্তব্য রাখেন।

অধ্যাপক ড. মো. গোলাম সামদানী ফকির বলেন, করোনা মহামারী যেমন গোটা বিশ্ব মানবের জীবনকে বাধাগ্রস্থ করেছে, তেমনি তা শিক্ষার ক্ষেত্রে অনলাইন সম্ভাবনার দ্বার খুলে দিয়েছে। তাই ইন্টারনেট জগতে আধুনিক ও যুগোপযোগী যত ধরনের জ্ঞান ও দক্ষতা আছে, সব শিক্ষার্থীদের অর্জন করতে হবে।

এ সময় তিনি শিক্ষার্থীদের একুশ শতাব্দীর চ্যালেঞ্জ মোকাবিলায় ক্রিয়েট, সার্কুলেট কানেক্ট এবং কোলাবোরেট- এই চার ধরনের গুণাবলী অর্জনের আহবান জানান।

উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, বর্তমান যুগ বিশ্বায়নের। যার সঙ্গে তাল মিলিয়ে গ্রিন ইউনিভার্সিটিও এগিয়ে চলেছে। অতএব বৈশ্বিক মহামারীতে অনলাইন শিক্ষার প্ল্যাটফর্মের সর্বোচ্চ ব্যবহার শিখতে হবে। এ সময় শিক্ষার্থীদের বিষয়ভিত্তিক জ্ঞানের পাশাপাশি মানবিক মূল্যবোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান তিনি।

শিক্ষার্থীদের যেকোনো ধরনের সমস্যা সমাধানের আশ্বাস দেন কোষাধ্যক্ষ অধ্যাপক ড. মো. ফায়জুর রহমান। তিনি বলেন, অনলাইন শিক্ষার সীমাবদ্ধতা নেই, দেশ কিংবা বিশ্বের যেকোনো প্রান্ত থেকে শিক্ষার্থীরা অনলাইনে শিক্ষা নিতে পারে।

স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের স…
  • ০৪ অক্টোবর ২০২৬
মুক্তিযোদ্ধা আখতারুজ্জামানের জামিন ঘিরে বিএনপি-জামায়াতপন্থী…
  • ০৪ অক্টোবর ২০২৬
জেলের পায়ুপথে ঢুকে পড়ল বাইম মাছ, জীবিত বের করলেন চিকিৎসকরা
  • ০৪ অক্টোবর ২০২৬
ভারত-ওয়েস্ট ইন্ডিজ ম্যাচে সৈকতের সিদ্ধান্ত নিয়ে কেন এত বিতর…
  • ০৪ অক্টোবর ২০২৬
অফিসার নিয়োগে বিজ্ঞপ্তি আকিজ গ্রপে, আবেদন ১৮ অক্টোবর পর্যন্ত
  • ০৪ অক্টোবর ২০২৬
ডিআইজি-এসপিসহ পুলিশের ঊর্ধ্বতন ২৪ কর্মকর্তাকে বদলি
  • ০৪ অক্টোবর ২০২৬