চাপের মুখে সেমিস্টার ফি নিয়ে গবি প্রশাসনের নতুন সিদ্ধান্ত

২৭ জুন ২০২০, ০৬:০৬ PM

© ফাইল ফটো

সেমিস্টার ফি’র বকেয়া টাকা সম্পূর্ণ পরিশোধ না করে কোন শিক্ষার্থী পরীক্ষায় অংশ নিতে পারবেনা এমন কড়া ভাষায় নোটিশ প্রদানের দু’দিনের মাথায় শিক্ষার্থীদের চাপের মুখে সেমিস্টার ফি এবং জরিমানা নিয়ে নতুন সিদ্ধান্ত জানিয়েছে সাভারের গণ বিশ্ববিদ্যালয় (গবি) প্রশাসন।

আজ শনিবার (২৭ জুন) শিক্ষার্থীদের সঙ্গে আলোচনাকালে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি জানান, আগামী ১০ জুলাই পর্যন্ত শিক্ষার্থীদের বকেয়া পরিশোধের সুযোগ আছে। এর মধ্যে যেসকল শিক্ষার্থী সেমিস্টারের ফি'র বকেয়া টাকা জমা দেবে তাদের জরিমানা বাবদ ৫ হাজার টাকা দিতে হবে না এবং ইতোমধ্যে যাদের জরিমানা নেওয়া হয়েছে, তাদের টাকা মূল অ্যাকাউন্টে যুক্ত করা হবে।

এছাড়া যে সকল শিক্ষার্থীদের প্রকৃতপক্ষে সমস্যা রয়েছে, তাদের ব্যাপারে প্রশাসন নমনীয় আচরণ করবে বলেও এ সময় আশ্বস্ত করেন তিনি।

এ আলোচনা গবি কেন্দ্রীয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক ডা. হাদিউজ্জামান হাদি, কেন্দ্রীয় ছাত্র সংসদের সাধারণ সম্পাদক নজরুল ইসলাম রলিফ, কোষাধ্যক্ষ খাদিজা আক্তার সেতু, ক্রীড়া সম্পাদক মাহতাবুর রহমান সবুজ, গণ বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির (গবিসাস) সাধারণ সম্পাদক রোকনুজ্জামান মনি, গবি সাধারণ ছাত্র পরিষদের সভাপতি রনি আহম্মেদ, সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান, জামিলুর রহমান প্রমুখ উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, ‘যথাসময়ে বকেয়া টাকা পরিশোধ করে পরীক্ষায় অংশগ্রহণের পরামর্শ দেয়া হচ্ছে। অন্যথায় নিজের জীবন নিজেই ধ্বংস করবেন এবং এজন্য কর্তৃপক্ষ দায়ী থাকবে না’ মর্মে গত বুধবার (২৪ জুন) শিক্ষার্থীদের সেমিস্টার ফ্রি দেওয়ার জন্য নোটিশ প্রদান করে গবি প্রশাসন।

এদিন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. দেলোয়ার হোসেন স্বাক্ষরিত এই বিজ্ঞপ্তি প্রকাশের পর থেকেই সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকে সমালোচনার ঝড় উঠে। ক্যাম্পাসের বর্তমান শিক্ষার্থীরা চলমান করোনা পরিস্থিতি বিবেচনা করে এই নোটিসকে অমানবিক অভিহিত করে প্রতিবাদ জানান।

স্বাধীনতা পুরস্কার প্রাপ্ত অধ্যাপক ড. এম. এ. রহিমকে ডিআইইউর…
  • ২২ এপ্রিল ২০২৬
লঙ্কান ক্রিকেট বোর্ডকে সরে দাঁড়ানোর নির্দেশ সরকারের
  • ২২ এপ্রিল ২০২৬
প্রাথমিকের মহাপরিচালক হলেন মিজ শাহীনা ফেরদৌসী
  • ২২ এপ্রিল ২০২৬
দিনদুপুরে ৬ ট্রাকে কয়েক কোটি টাকার মাল চুরি, নেপথ্যে প্রকৌ…
  • ২২ এপ্রিল ২০২৬
বাংলাদেশের সঙ্গে যৌথভাবে যুবকদের কর্মসংস্থানের সুযোগ তৈরিতে…
  • ২২ এপ্রিল ২০২৬
'গুপ্ত' ইস্যুতে ছাত্রদল-শিবির সংঘর্ষ, পুরোনো সংস্কৃতিই কি …
  • ২২ এপ্রিল ২০২৬