বেপরোয়া বাইক কেড়ে নিল ইস্ট ওয়েস্ট ভার্সিটি ছাত্রের প্রাণ

২৭ জুন ২০২০, ১২:৩৩ AM

© প্রতীকী ছবি

মুন্সীগঞ্জের ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে মোটরসাইকেল দুর্ঘটনায় ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির অনিক (২১) নামে এক ছাত্র নিহত হয়েছেন। আজ শুক্রবার (২৬ জুন) দুপুর ২টার দিকে শ্রীনগর উপজেলার উমপাড়া নামক স্থানে এই দুর্ঘটনা ঘটে।  

নিহত অনিক শ্রীনগর উপজেলার কুকুটিয়া ইউনিয়নের টুনিয়ামান্দ্রা গ্রামের আব্দুল লতিফ খানের ছেলে। তিনি পরিবার পরিজনের সাথে গাজীপুরের ময়লার টেক এলাকায় বসবাস করতেন। 

পুলিশ জানায়, রাজধানীর রামপুরা থেকে ওই ছাত্র শ্রীনগর উপজেলার কামারখোলা গ্রামে তার মামার বাড়িতে যাচ্ছিলেন। উমপাড়া এলাকায় পৌঁছলে তার মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশে স্টিলের র‌্যালিংয়ের সাথে ধাক্কা লাগে। এতে অনিকের শরীরের বিভিন্ন স্থানে কেটে যায় এবং ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। 

এ ব্যাপারে হাঁসাড়া হাইওয়ে থানার ওসি মো. আব্দুল বাসেদ জানান, দ্রুতগতির মোটরসাইকেলটি নিয়ন্ত্রণ হারিয়ে সড়কের পাশে ছিটকে পরলে ঘটনাস্থলেই অনিকের মৃত্যু হয়। লাশটি পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

এনসিএলের সূচিতে পরিবর্তন বিসিবির
  • ০৪ অক্টোবর ২০২৬
দোকান খোলা রাখার সময়সূচি পরিবর্তনের প্রস্তাব দিয়ে মন্ত্রণাল…
  • ০৪ অক্টোবর ২০২৬
মেজর (অব.) আখতারের মুক্তি না দিলে রেমিট্যান্স শাটডাউনের হুম…
  • ০৪ অক্টোবর ২০২৬
স্যাটেলাইট ব্যবস্থা ঠেকালে পূর্ণমাত্রার মহাকাশযুদ্ধের হুঁশি…
  • ০৪ অক্টোবর ২০২৬
চাঁদাবাজির অভিযোগে খিলক্ষেত থানা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি…
  • ০৪ অক্টোবর ২০২৬
স্বাস্থ্যমন্ত্রীর সঙ্গে যুক্তরাজ্যের সংসদীয় প্রতিনিধিদলের স…
  • ০৪ অক্টোবর ২০২৬