সিলিং ফ্যানে ঝুলছিল এআইইউবি ছাত্রীর লাশ

২৫ জুন ২০২০, ১২:২৩ PM
নিহত পূজা পাল

নিহত পূজা পাল

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি বাংলাদেশের (এআইইউবি) প্রথম সেমিস্টারের ছাত্রী পূজা পালের মরদেহ ঝুলছিল সিলিং ফ্যানে। বুধবার (২৪ জুন) সন্ধ্যায় ময়মনসিংহের মুক্তাগাছা শহরের মন্ডার দোকান সংলগ্ন বাসা থেকে মরদেহটি উদ্ধার করে পুলিশ।

নিহত পূজা পাল মুক্তাগাছার মিষ্টি ব্যবসায়ী রবীন্দ্রনাথ পালের মেয়ে।

এলাকাবাসী জানায়, চার তলা ভবনের দ্বিতীয় তলার একটি কক্ষে হঠাৎ সিলিং ফ্যানে ঝুলন্ত অবস্থায় পূজা পালকে দেখতে পায় পরিবারের লোকজন। পরে তারা পুলিশে খবর দেন। পুলিশ ঘটনাস্থলে গিয়ে তার মরদেহ উদ্ধার করে।

মুক্তাগাছা থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) বিপ্লব কুমার বিশ্বাস জানান, ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। তার মৃত্যুর কারণ জানা যায়নি। এ বিষয়ে তদন্ত চলছে।

বিএমইউ হাসপাতালের ৮ তলা থেকে পড়ে স্কুলছাত্রীর মৃত্যু
  • ২৫ অক্টোবর ২০২৬
জামায়াত নেতাদের বাধা, সাঈদীর মামলার বাদীকে গোপণে গার্ড অব অ…
  • ২৫ অক্টোবর ২০২৬
ব্যাটিং কোচের দায়িত্বে পরিবর্তন আনল বিসিবি, পদ হারালেন আশরা…
  • ২৫ অক্টোবর ২০২৬
শাহজালাল রুমিকে গ্রেপ্তারের বিষয়ে রাশেদ খাঁনকে যে তথ্য জানি…
  • ২৫ অক্টোবর ২০২৬
টঙ্গীতে মাদ্রাসায় শিশুকে যৌন নিপীড়নের প্রাথমিক সত্যতাসহ যে …
  • ২৫ অক্টোবর ২০২৬
এইচএসসির ফল প্রকাশের বিস্তারিত জানা যাবে সোমবার
  • ২৪ অক্টোবর ২০২৬