স্পট এডমিশনে ৮০% ছাড় দিচ্ছে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটি

২১ জুন ২০২০, ০৩:২২ PM

© ফাইল ফটো

রাজধানীর ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে (আইএসইউ) শুরু হচ্ছে তিন দিনব্যাপী ‘ভার্চুয়াল এডমিশন ডে’। ‘ভার্চুয়াল এডমিশন ডে’ চলাকালীন সময়ের মধ্যে স্পট এডমিশনে থাকছে ভর্তি ফি এর উপর ৮০ শতাংশ ছাড়। এছাড়াও টিউশন ফি এর উপর ১৪টি ক্যাটাগরিতে রয়েছে স্কলারশিপের সুযোগ। 

বিশ্ববিদ্যালয় থেকে এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, আগামী ২৭ থেকে ২৯ জুন পর্যন্ত প্রতিদিন সকাল ১১টা থেকে বিকাল ৩টা পর্যন্ত চলবে এই কার্যক্রম। ২০২০ সালের ফল সেমিস্টারে (জুলাই-ডিসেম্বর) ভর্তির সকল তথ্য জানানো হবে এই অনলাইন আয়োজনের মাধ্যমে। ভর্তিচ্ছু শিক্ষার্থী এবং সচেতন অভিভাবকেরা ঘরে বসেই জানতে পারবেন ভর্তি সংক্রান্ত তথ্য।

‘ভার্চুয়াল এডমিশন ডে’তে অংশ গ্রহণ করতে বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট www.isu.ac.bd এ প্রবেশ করে রেজিট্রেশন করতে হবে। ভর্তিচ্ছু শিক্ষার্থীরা ভর্তি সংক্রান্ত বিস্তারিত তথ্যের জন্য যোগাযোগ করতে পারে- ০১৩১৩৪০০৬০০, ০১৩১৩০৩৭০৭০, ০১৩১৩০৩৭০৭৮ এই নম্বর গুলোতে । এছাড়া আইএসইউ এর ওয়েবসাইট www.isu.ac.bd এবং ফেসবুক পেজেও www.facebook.com/isubd রয়েছে বিস্তারিত তথ্য।

বর্তমানে ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে রয়েছে আন্ডারগ্রাজুয়েট প্রোগ্রামে ৪টি সাবজেক্ট। বিবিএ, বিএ (অনার্স) ইন ইংলিশ, বিএসসি ইন কম্পিউটার সাইন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, বিএসসি ইন টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং এবং মাস্টার্স প্রোগ্রামে রয়েছে ২টি সাবজেক্ট- এমবিএ, এমএ ইন ইংলিশ লিটারেচার এন্ড কালচারাল স্টাডি।

উল্লেখ্য, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) নির্দেশনা মেনে অনলাইন ক্লাস, পরীক্ষা এবং অন্যান্য একাডেমিক কার্যক্রম ইন্টারন্যাশনাল স্ট্যান্ডার্ড ইউনিভার্সিটিতে খুব কার্যকরভাবে চলছে।

মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬
সাড়ে ৬ লাখ শিক্ষকের চাকরি জাতীয়করণে আয়-নিট ব্যয়ের সমীকরণ …
  • ০৪ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসে ব্যর্থতা নিয়ে যা বলছেন ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ০৪ অক্টোবর ২০২৬
দাম বাড়ল অটোগ্যাসেরও
  • ০৪ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান বাড়াতে ডিসেম্বরে দেশজুড়ে শুরু হচ্ছে এমপ্লয়মেন্ট…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ভাইভার শিডিউল প্রকাশ, দেখুন এখানে
  • ০৪ অক্টোবর ২০২৬