আইআইইউসি বিজনেস স্টাডিজ অনুষদের ডীন করোনায় আক্রান্ত

১৮ জুন ২০২০, ০৩:২১ PM
ড. মেহাম্মাদ মাহবুবুর রহমান

ড. মেহাম্মাদ মাহবুবুর রহমান

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) বিজনেস স্টাডিজ অনুষদের ডীন ড. মেহাম্মাদ মাহবুবুর রহমান করোনায় আক্রান্ত হয়েছেন।

বিশ্ববিদ্যালয় সূত্রে জানা যায়, তার শারীরে করোনা ভাইরাসের লক্ষণ দেখা দিলে প্রথমে চট্টগ্রামের বিআইটিআইডিতে নমুনা পরীক্ষা করা হয় এবং সেখান থেকে জানানো হয় তার শরীরে করোনা ভাইরাস নেই। পরে তার অবস্থার অবনতি হলে ঢাকার ইবনে সিনা হাসপাতালে ভর্তি করা হয়।

পরে আজ বৃহস্প্রতিবার সেখানে নমুনা পরীক্ষা করলে তার করোনা টেষ্ট পজিটিভ আসে বলে জানিয়েছেন সেখানকার দায়িত্বরত চিকিৎসক।

এর আগে গত ৫ মে কম্পিউটার সাইন্সেস অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক করোনাভাইরাসে আক্রান্ত হয়েছিলেন। এ নিয়ে আইআইইউসিতে মোট দুইজন শিক্ষকের করোনা ভাইরাস ধরা পড়লো।

ট্যাগ: করোনা
মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬
সাড়ে ৬ লাখ শিক্ষকের চাকরি জাতীয়করণে আয়-নিট ব্যয়ের সমীকরণ …
  • ০৪ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসে ব্যর্থতা নিয়ে যা বলছেন ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ০৪ অক্টোবর ২০২৬
দাম বাড়ল অটোগ্যাসেরও
  • ০৪ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান বাড়াতে ডিসেম্বরে দেশজুড়ে শুরু হচ্ছে এমপ্লয়মেন্ট…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ভাইভার শিডিউল প্রকাশ, দেখুন এখানে
  • ০৪ অক্টোবর ২০২৬