আইইউবিএটিতে অনলাইন ভর্তি কার্যক্রম চলছে, ক্লাস শুরু ১ জুলাই

১৬ জুন ২০২০, ০৬:১০ PM

© ফাইল ফটো

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজি (আইইউবিএটি) সামার-২০২০ সেমিস্টারের ভর্তি কার্যক্রম শুরু হয়েছে। ‘সামার’ সেমিস্টারে ভর্তিচ্ছুকরা নিজ ঘরে বসেই অনলাইনের মাধ্যমে এ ভর্তি কার্যক্রম সম্পন্ন করতে পারবেন। আগামী জুলাইয়ের ১ তারিখ থেকে অনলাইনে এই সেমিস্টারের ক্লাস শুরু হবে। এ বিষয়ে বিস্তারিত তথ্য বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে (www.iubat.edu/admission) পাওয়া যাবে

জানা গেছে, আইইউবিএটিতে স্নাতক পর্যায়ে বিবিএ, সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইকোনমিকস, ইংলিশ, এগ্রিকালচার, ট্যুরিজম অ্যান্ড হসপিটালিটি ম্যানেজমেন্ট এবং মাষ্টার পর্যায়ে এমবিএ প্রোগ্রাম চালু রয়েছে।

এসএসসি এবং এইচএসসি বা সমমানের পরীক্ষার ফলাফলের ওপর ভিত্তি করে শতভাগ পর্যন্ত রয়েছে মেধাবৃত্তি। মেয়েদের উচ্চশিক্ষায় উৎসাহিত করতে ১৫% স্পেশাল বৃত্তিসহ রয়েছে বিভিন্ন ক্যাটাগরিতে আরো ৬৪টি বৃত্তি। এছাড়াও সামার-২০২০ সেমিস্টারে সকল শিক্ষার্থীদের টিউশন ফি শতকরা ১৫ মওকুফের ঘোষণা দিয়েছে বিশ্ববিদ্যালয়টি।

এখানে সকল শিক্ষার্থীদের জন্য রয়েছে স্বাস্থ্যবীমা। প্রায় শতভাগ পুর্ণকালীন শিক্ষক দ্বারা পরিচালিত আইইউবিএটির রয়েছে বিশ্বের ২৯টি দেশের ১০৫টি নামিদামি বিশ্ববিদ্যালয়ের সাথে সমঝোতা চুক্তি। এছাড়াও বিনা খরচে শিক্ষক-শিক্ষার্থীদের আনা নেওয়ার জন্য রয়েছে নিজস্ব বাস সার্ভিস।

আইইউবিএটি ঢাকার মধ্যে একমাত্র গ্রিন ক্যাম্পাস। যেটির ইউআই গ্রিন মেট্রিক ওয়ার্ল্ড র‍্যাংকিং-২০১৯ অনুযায়ী, বিশ্বের ৮৫টি দেশের ৭৮০টি বিশ্ববিদ্যালয়ের মধ্যে অবস্থান ২৪১তম।

মিডফোর্ডে পাথরের আঘাতে সোহাগ হত্যা মামলার প্রধান আসামির জাম…
  • ০৪ অক্টোবর ২০২৬
সাড়ে ৬ লাখ শিক্ষকের চাকরি জাতীয়করণে আয়-নিট ব্যয়ের সমীকরণ …
  • ০৪ অক্টোবর ২০২৬
এশিয়ান গেমসে ব্যর্থতা নিয়ে যা বলছেন ক্রীড়া প্রতিমন্ত্রী
  • ০৪ অক্টোবর ২০২৬
দাম বাড়ল অটোগ্যাসেরও
  • ০৪ অক্টোবর ২০২৬
কর্মসংস্থান বাড়াতে ডিসেম্বরে দেশজুড়ে শুরু হচ্ছে এমপ্লয়মেন্ট…
  • ০৪ অক্টোবর ২০২৬
প্রতিষ্ঠানপ্রধান নিয়োগে ভাইভার শিডিউল প্রকাশ, দেখুন এখানে
  • ০৪ অক্টোবর ২০২৬