ফেসবুক লাইভে শিক্ষার্থীদের কাছাকাছি ৫ বিশ্ববিদ্যালয়ের প্রতিনিধি

০৪ মে ২০২০, ০৭:৫৬ PM

© টিডিসি ফটো

করোনার বন্ধে শিক্ষক-শিক্ষার্থীদের মাঝে যাতে দূরত্ব সৃষ্টি না হয় সেজন্য পাঁচ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পাবলিক রিলেশন ডিপার্টমেন্ট থেকে ফেসবুক লাইভের আয়োজন করা হয়েছে। শিক্ষা বিষায়ক অনলাইন নিউজ পোর্টাল এডুকেশন বাংলা প্রেজেন্টস ফেসবুক লাইভের আলোচনার বিষয় ছিল ‘স্টুডেন্টস এক্সপেকটেশন অ্যান্ড রোল অফ ইউনিভার্সিটিস অনলাইন টিচিং –লার্নিং’।

ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার এন্ড টেকনোলজির (আইইউবিএটি) পাবলিক রিলেশনস অ্যান্ড প্লেসমেন্ট ডিপার্ট্মেন্ট এর  ডেপুটি ডিরেক্টর আল আমিন সিকদার শিহাব এর সঞ্চালনায় উপস্থিত ছিলেন ইস্ট ওয়েস্ট ইউনিভার্সিটির পিআর সেকশনের হেড এস এম মহিউদ্দিন, ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির (ইউআইইউ) ডেপুটি ডিরেক্টর এবং  পাবলিক রিলেশনস ডিপার্ট্মেনন্টের  হেড আবু সাদাত, সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের ব্র‍্যান্ডিং কমিউনিকেশন এন্ড পাবলিক রিলেশন্স ডিপার্ট্মেন্টের ডিরেক্টর মুহাম্মদ ইমতিয়াজ, ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশ (ইউল্যাব) এর ডেপুটি ম্যানেজার (পাবলিক রিলেশনস), মো. ওয়াহিদুজ্জামান।

এছাড়া লাইভে যুক্ত ছিলেন দৈনিক ইত্তেফাকের সিনিয়র সাংবাদিক নিজামুল হক এবং দৈনিক কালের কন্ঠের সিনিয়র সাংবাদিক শরিফুল আলম সুমন।

লাইভ অনুষ্ঠানটি প্রতিদিন বেলা ৩টায় শুরু হয়। অনুষ্ঠানে অনলাইন ক্লাস, পরীক্ষা এবং ভর্তি নিয়ে শিক্ষার্থীদের অনেক প্রশ্নের উত্তর দেওয়া হয়।

ফেসবুক লাইভ অনুষ্ঠানটি সঞ্চালক আইইউবিএটির পাবলিক রিলেশনস অ্যান্ড প্লেসমেন্ট এর ডেপুটি ডিরেক্টর আল আমিন সিকদার শিহাব বলেন, ‘চলমান সংকটময় পরিস্থিতিতে আমাদের শিক্ষার্থীদের মধ্যে যাতে কোন ধরনের ভুল ভ্রান্তির সৃষ্টি না হয়, সে জন্য বিশ্ববিদ্যালয়য়ের প্রতিনিধি হিসেবে আমরা এই আলোচনা করার ব্যবস্থা করেছি।’

তিনি বলেন, ‘করোনার সময়কালে শিক্ষার্থীদের আমরা যে সকল সুযোগ- সুবিধা দিতে পারি তার বিশদ আলোচনা করা হয়েছে। শিক্ষার্থীদের পড়ালেখায় যেন কোনভাবে ক্ষতি সাধন না হয় সে ব্যাপারে আমরা কর্তপক্ষ কে অনুরোধ করবো।’

ঢাবির গণরুম-গেস্টরুমের দুঃসহ ঘটনা ও স্মৃতি নিয়ে ম্যাগাজিনের…
  • ০৮ আগস্ট ২০২৬
যৌতুকের মামলায় বিসিএস ক্যাডার গ্রেপ্তার
  • ০৮ আগস্ট ২০২৬
বর্ষা-শরতে ‘চোখ ওঠা’র উৎপাত: বাঁচবেন কীভাবে, হলে প্রতিকার কী
  • ০৮ আগস্ট ২০২৬
কাভার্ড ভ্যানের ধাক্কায় তামীরুল মিল্লাতের শিক্ষার্থী নিহত
  • ০৮ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি নির্বাচনে অংশ নেবে জামায়াত
  • ০৮ আগস্ট ২০২৬
প্রথমবার কিউরেটরদের লেভেল-১ কোর্স আনছে বিসিবি
  • ০৮ আগস্ট ২০২৬