৮ মে থেকে সীমিত পরিসরে চালু হচ্ছে অভ্যন্তরীণ ফ্লাইট

০২ মে ২০২০, ০৭:১২ PM

© ফাইল ফটো

বৈশ্বিক মহামারী করোনাভাইরাস (কোভিড-১৯) সংক্রমণ ঠেকাতে আন্তর্জাতিক রুটের পাশাপাশি অভ্যন্তরীণ রুটে ফ্লাইট বন্ধের প্রায় দেড় মাস পর শুধু অভ্যন্তরীণ রুটের ফ্লাইট কিছুটা শিথিল করা হচ্ছে। কয়েকটি শর্তে আগামী ৮ মে থেকে সীমিত পরিসরে অভ্যন্তরীণ রুটে ফ্লাইট চালু হতে যাচ্ছে।

শনিবার বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ব্যবস্থাপনা পরিচালক (এমডি) ও প্রধান নির্বাহী কর্মকর্তা (সিইও) মোকাব্বির হোসেন এ তথ্য জানিয়েছেন।

আরোপিত শর্তগুলোর মধ্যে রয়েছে, প্রতি ফ্লাইটে বিমানের ধারণক্ষমতার ৭৫ শতাংশ যাত্রী পরিবহন করতে পারবে। প্রতি ঘণ্টায় চলবে তিনটি ফ্লাইট। প্রতিটি ফ্লাইটের আগে জীবাণুমুক্ত করতে হবে। ফ্লাইটে যাত্রীদের নতুন গ্লাভস ও মাস্ক দিতে হবে।

এ বিষয়ে বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের (বেবিচক) চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান বলেন, যদি আমাদের দেশে করোনা পরিস্থিতির উন্নতি হয় এবং আমরা সর্বসম্মতিক্রমে সিদ্ধান্ত নেই তাহলে ৮ মে থেকে আমরা বিমান চলাচল শুরু করতে চাই। তবে সেটি হবে সীমিত পরিসরে এবং প্রয়োজনীয় শর্তপূরণ সাপেক্ষে। আমরা এয়ারলাইনস এবং বিমানবন্দরগুলোকে এ ব্যাপারে প্রস্তুতি নেওয়ার জন্য বলেছি।

কৃষকের কষ্টার্জিত ২ লাখ টাকা কেটে নষ্ট করল ইঁদুর-উইপোকা
  • ০৯ আগস্ট ২০২৬
৫০৩ কোটির বাজেট অনুমোদন: পরিকল্পনার শেষ নেই, বাস্তবায়ন কতটু…
  • ০৮ আগস্ট ২০২৬
আর্জেন্টিনার পতাকা নামাতে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে কিশোরের …
  • ০৮ আগস্ট ২০২৬
ঢাবির গণরুম-গেস্টরুমের দুঃসহ ঘটনা ও স্মৃতি নিয়ে ম্যাগাজিনের…
  • ০৮ আগস্ট ২০২৬
যৌতুকের মামলায় বিসিএস ক্যাডার গ্রেপ্তার
  • ০৮ আগস্ট ২০২৬
বর্ষা-শরতে ‘চোখ ওঠা’র উৎপাত: বাঁচবেন কীভাবে, হলে প্রতিকার কী
  • ০৮ আগস্ট ২০২৬