করোনা: শিক্ষকদের চাকরিচ্যুত করতে পারবে না বেসরকারি বিশ্ববিদ্যালয়

৩০ এপ্রিল ২০২০, ০৮:২৬ PM

© ফাইল ফটো

নভেল করোনাভাইরাসের কারণে দেশের শিক্ষা কার্যক্রম অনেকটা স্থবির হয়ে পড়েছে। বন্ধ রয়েছে বেসরকারি বিশ্ববিদ্যালয়ও। এ অবস্থায় বেসরকারি বিশ্ববিদ্যালয়ের অনেক শিক্ষক এবং কর্মকর্তা-কর্মচারী চাকরি হারানোরা শঙ্কায় রয়েছেন।

তবে এ পরিস্থিতিতে কোন শিক্ষক কিংবা কর্মকর্তা-কর্মচারীকে চাকরিচ্যুত করা যাবে না বলে সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। এছাড়া তাদের বেতনও কর্তন করা যাবে না।

মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী, পরীক্ষার কারণ দেখিয়ে ছাত্র-ছাত্রীদের কাছ থেকে টিউশন ফি আদায়ের জন্য চাপ দেয়া যাবে না। শিক্ষার্থীদের কাছ থেকে টিউশন ফি আদায়ের ক্ষেত্রে কোনো ধরণের চাপ দিতে পারবে না।

আজ বৃহস্পতিবার শিক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের অনলাইন বৈঠকে এই সিদ্ধান্ত হয়। বৈঠকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের চেয়ারম্যান অধ্যাপক কাজী শহীদুল্লাহসহ বেশ কয়েকটি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের উপাচার্য, শিক্ষক নেতা ও সংশ্লিষ্টরা উপস্থিত ছিলেন বলে জানা গেছে।

সভা সূত্র জানায়, করোনার কারণে প্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষা কার্যক্রম চালিয়ে নিতে বেশ কিছু সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়। সে অনুযায়ী, উচ্চ শিক্ষা প্রতিষ্ঠানে অনলাইনের মাধ্যমে ক্লাস নিতে বলা হয়েছে।

করোনার ক্ষতি পুষিয়ে নিতে সরকারি, বে-সরকারি বিশ্ববিদ্যালয় এবং জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজসমূহে অনলাইনের মাধ্যমে ক্লাস নিতে বলা হয়েছে। যাদের এ সুবিধা নেই তাদেরকে দ্রুত ব্যবস্থা করতে বলা হয়েছে। আর যাদের অনলাইনে ক্লাস নেওয়ার সুবিধা আছে, তাদের অবিলম্বে সে প্রক্রিয়া শুরু করতে বলা হয়েছে।

এছাড়া সৃষ্ট পরিস্থিতিতে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের নানা কার্যক্রমে শর্ত শিথিল করতে যাচ্ছে বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি)। এ ক্ষেত্রে অনলাইনে ক্লাস, সেমিস্টার ফাইনাল ও অন্যান্য পরীক্ষা এবং ভর্তি কার্যক্রম চালাতে পারবে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো।

বৈঠকে সিদ্ধান্ত হয়, পাবলিক বিশ্ববিদ্যালয়ের একাডেমিক কমিটি তাদের পরীক্ষা সংক্রান্ত সকল বিষয় ঠিক করবে। অন্যদিকে প্রাইভেট বিশ্ববিদ্যালয়গুলো তাদের সেমিস্টার ফাইনাল পরীক্ষা কীভাবে নেবে, সে বিষয়ে করণীয় ঠিক করে দেবে কমিশন। পাশাপাশি আগামী সেমিস্টারের ভর্তি কত তারিখ থেকে কত তারিখ পর্যন্ত চলবে; সে বিষয়ে পূর্ণাঙ্গ গাইডলাইন দেবে।

বৈঠকে ছাত্র-ছাত্রীদের মিডটার্ম ও ফাইনাল পরীক্ষার বিষয়ে বলা হয়, প্রাথমিকভাবে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোর জন্য কয়েকটি অপশন দেবে ইউজিসি। এ ক্ষেত্রে আগামী সেমিস্টারের শুরুতে বর্তমান সেমিস্টারের পরীক্ষা নিতে পারে। এছাড়াও আন্তর্জাতিকভাবে যেসব পদ্ধতিতে অনলাইন পরীক্ষা, সেই প্রক্রিয়াও অনুসরণ করা যাবে।

বৈঠকে আরো বলা হয়, স্কুল-কলেজের পাশাপাশি দেশের সব সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয় এমনকি জাতীয় বিশ্ববিদ্যালয়ের কলেজগুলোতেও অনলাইন শিক্ষা কার্যক্রম চালু করতে হবে। এ ক্ষেত্রে কোন উপায়ে চালু হবে, সে বিষয়ে দ্রুতই করণীয় ঠিক করা হবে।

বর্ণাঢ্য আয়োজনে বরিশাল বিশ্ববিদ্যালয় প্রেসক্লাবের প্রতিষ্ঠা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
১২০০ শিক্ষার্থীকে হিজাব দিল ডাকসু
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
৩৮ হাজার কোটি টাকায় ত্রিশালে হচ্ছে অলিম্পিক কমপ্লেক্স
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
ইএফটিতে বকেয়া বেতন নিয়ে মাউশি মহাপরিচালকের জরুরি বার্তা
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বাহাউদ্দিন নাছিমসহ তার পরিবারের ৪৬ ব্যাংক হিসাব অবরুদ্ধ
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
কর্মীদের স্বাস্থ্য সুরক্ষায় ডোমিনোজ পিজা বাংলাদেশের যক্ষ্মা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬