টিউশন ফি আদায় ও অনলাইন পরীক্ষা নেয়ার সুযোগ পাচ্ছে বেসরকারি বিশ্ববিদ্যালয়

৩০ এপ্রিল ২০২০, ০৭:৪৬ PM

© ফাইল ফটো

করোনাভাইরাসের কারণে বন্ধের সময় দেশের সরকারি-বেসরকারি সব বিশ্ববিদ্যালয়ে অনলাইনে পরীক্ষা নেয়া ও টিউশন ফি আদায়ের সুযোগ পেতে যাচ্ছে । তবে বেসরকারি বিশ্ববিদ্যালয়ে শিক্ষার্থীদের টিউশন ফি আদায়ে তাদের ওপর চাপ প্রয়োগ করা যাবে না।

বৃহস্পতিবার (৩০ এপ্রিল) বিকালে শিক্ষা মন্ত্রণালয়, বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের অনলাইনে ত্রি পক্ষীয় সভা শেষে এই সিদ্ধান্ত নেয়া হয়েছে।

সভার একটি সূত্র বলছে, বিশ্ববিদ্যালয় প্রশাসন টিউশন ফি চাইতে পারবে; তবে তা জমা দিতে শিক্ষার্থীরা বাধ্য নয়। সূত্রটির দাবি, এর আগে কয়েকটি বিশ্ববিদ্যালয় শিক্ষার্থীদের টাকা জমার জন্য চাপ দেয়ায় বিষয়টি তারা ইউজিসিকে লিখিত অভিযোগ আকারে জানিয়েছিল। এজন্যই ইউজিসিকে নতুন করে এই সিদ্ধান্ত নিতে হচ্ছে; যেটি পূর্ণাঙ্গ গাইডলাইনে স্থান পাবে বলে জানা গেছে।

সভা সূত্রে জানা গেছে, সরকারি বিশ্ববিদ্যালয়গুলোর অনলাইনে পরীক্ষা নেয়ার পদ্ধতি ঠিক করবে বিশ্ববিদ্যালয় পরীক্ষা কমিটি। আর বেসরকারি বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা পদ্ধতি ঠিক করবে ইউজিসি। এক্ষেত্রে বিশ্বের উন্নত দেশগুলো অনলাইনে পরীক্ষা নেয়ার জন্য যে ধরণের পদ্ধতি অনুসরণ করে তা পর্যবেক্ষণ করতে বলা হয়েছে। এছাড়া বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলো তাদের নতুন সেমিস্টারের ভর্তি কার্যক্রমও অব্যাহত রাখতে পারবে বলেও সিদ্ধান্ত হয়েছে। শিক্ষার্থীদের যেন সেশন জটে পড়তে না হয় সেজন্য এমন সিদ্ধান্ত নেয়া হয়েছে বলে জানা গেছে।

ত্রি পক্ষীয় বৈঠকে শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি, শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী নওফেল, মাধ্যমিক ও উচ্চ শিক্ষা বিভাগের সচিব মো. মাহবুব হোসেন, ইউজিসি চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের উপাচার্যরা উপস্থিত ছিলেন।

প্রসঙ্গত, করোনাভাইরাসের বিস্তার রোধে গত ১৬ মার্চ দেশের সব স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয়, কোচিং সেন্টার বন্ধ ঘোষণা করে সরকার। করোনা পরিস্থিতির উন্নতি না হলে আগামী সেপ্টেম্বর পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকবে বলে গত সোমবার জানিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

মার্কিন অবরোধে হরমুজে আটকে আছে তেলবাহী ৬ ট্যাঙ্কার
  • ২৭ এপ্রিল ২০২৬
পায়রা বন্দর কর্তৃপক্ষে বিভিন্ন গ্রেডে চাকরি, পদ ২২, আবেদন শ…
  • ২৭ এপ্রিল ২০২৬
ইউরোপে উচ্চশিক্ষার স্বপ্ন বাস্তবে রূপ নিল মাভাবিপ্রবির বিভা…
  • ২৭ এপ্রিল ২০২৬
প্রধানমন্ত্রীর আট কার্ডে যত সেবা পাবেন জনগণ
  • ২৭ এপ্রিল ২০২৬
মব সৃষ্টি করে ক্যাম্পাস অশান্ত করলে শিক্ষার্থীদের সুখকর হবে…
  • ২৭ এপ্রিল ২০২৬
নজরুল বিশ্ববিদ্যালয়ে গভীর রাতে ছাত্রীসহ কর্মকর্তা আটক, তদন্…
  • ২৭ এপ্রিল ২০২৬