ক্ষতিগ্রস্থ শিক্ষার্থীদের জন্য ড্যাফোডিলের বিশেষ বৃত্তি

২১ এপ্রিল ২০২০, ১১:২৭ AM

© ফাইল ফটো

করোনাভাইরাস (কোভিড-১৯) মহামারিরতে ক্ষতিগ্রস্থ শিক্ষার্থীদের পাশে থাকার ও সহায়তা প্রদান করার লক্ষ্যে বিশেষ বৃত্তির মাধ্যমে শিক্ষার্থীদের আর্থিক সহায়তা বৃদ্ধির সিদ্ধান্ত গ্রহণ করেছে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ মনে করে, নভেল করোনাভাইরাসের অব্যাহত ছড়িয়ে পড়ার কারণে বন্ধ রয়েছে অনেক শিক্ষাপ্রতিষ্ঠানের ক্লাস, পরীক্ষা ও অন্যান্য একাডেমিক কার্যক্রম, যা শিক্ষার্থীদের স্বাভাবিক জীবনকে ব্যাহত করছে। পাশাপাশি অব্যাহত লকডাউনের ফলে বিশ্বজুড়ে ব্যবসা বাণিজ্য ও শিল্প কলকারখানায় যে অচলাবস্থা চলছে এই চ্যালেঞ্জিং সময়ে অভিভাবকরাও আর্থিকভাবে ক্ষতিগ্রস্থ হয়েছেন যা শিক্ষার্থীদের উপর অতিরিক্ত মানসিক চাপ সৃষ্টি করবে।

এই চাপ মোকাবেলার লক্ষ্যে এবং কোনো ধরনের আর্থিক সমস্যার কারণে শিক্ষার্থীদের শিক্ষাজীবন যাতে ব্যাহত না হয় সেই লক্ষ্যে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি শিক্ষার্থীদের পাশে থাকার সিদ্ধান্ত নিয়েছে। এ জন্য বিশ্ববিদ্যালয়টি শিক্ষার্থীদের চলমান বৃত্তি বা ওয়েভারের সঙ্গে অতিরিক্ত বৃত্তি যুক্ত করবে।

বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সোমবার ( ২০ এপ্রিল) ওয়েবসাইটে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, কোভিড-১৯ সংকট উত্তরণ না হওয়া পর্যন্ত অথবা ক্ষেত্র বিশেষে আর্থিকভাবে সংকটাপন্ন শিক্ষার্থীর স্নাতক ডিগ্রি সম্পন্ন না হওয়া পর্যন্ত এই বিশেষ বৃত্তি অব্যাহত থাকবে।

বিশ্ববিদ্যালয়ের সামার ২০২০ সেমিস্টারে প্রি-নিবন্ধিত ব্যাচেলর প্রোগ্রামের শিক্ষার্থীরা (যাদের আর্থিক সংকটের জন্য বৃত্তি/ওয়েভার প্রয়োজন) বৃত্তির জন্য বিশ্ববিদ্যালয়ের ওয়েব সাইটে দেয়া গুগল ফর্মের মাধ্যমে আগামী ২৫ এপ্রিল, ২০২০ থেকে ০৭ মে ২০২০ ইং তারিখের মধ্যে আবেদন করতে পারবে।

আইইউবি ও দৃষ্টি চট্টগ্রাম আয়োজিত ইংরেজি বিতর্ক প্রতিযোগিত…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
বিইউবিটির রিসার্চ উইক ২০২৬: উদ্ভাবনা ও গবেষণায় উৎকর্ষের সম্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
ভাঙা ও পরিত্যক্ত টেবিলে ভর্তি পরীক্ষা দিতে হয়েছে কুবিতে ভর্…
  • ০২ ফেব্রুয়ারি ২০২৬
১২ তারিখ দেশের জনগণ চাঁদাবাজ ও নারী নিপীড়কদের লালকার্ড দেখা…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
নর্থ সাউথ ইউনিভার্সিটিতে ১০ম ন্যাশনাল ক্যারিয়ার ফেয়ার উদ্বো…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬
বিএনপি মনোনীত প্রার্থীর প্রচারণায় অংশ না নেওয়ায় ছাত্রদল নেত…
  • ০১ ফেব্রুয়ারি ২০২৬