আমার দেশ পত্রিকার প্রেসের সামনে ককটেল বিস্ফোরণে আহত ২

২৬ অক্টোবর ২০২৬, ১২:৪৫ AM
ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা

ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা © সংগৃহীত

রাজধানীর তেজগাঁও শিল্পাঞ্চলে দৈনিক আমার দেশ-এর নিজস্ব প্রেসের সামনে দুটি ককটেল নিক্ষেপ করেছে দুর্বৃত্তরা। এর মধ্যে একটি বিস্ফোরিত হলেও অন্যটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে ছিল। এ ঘটনায় প্রেসের নিরাপত্তারক্ষী আকতার হোসেন ও পাশের পানের দোকানি রিনা খানম আহত হয়েছেন। তারা দুজনই হাসপাতালে চিকিৎসা নিয়েছেন।

রবিবার (২৫ অক্টোবর) রাত ১০টা ৪৬ মিনিটের দিকে এ ঘটনা ঘটে। খবর পেয়ে তেজগাঁও থানা পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর অন্যান্য সদস্য ঘটনাস্থলে পৌঁছান। তবে এ ঘটনায় কাউকে আটক করা সম্ভব হয়নি।

প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনার সময় একটি মোটরসাইকেলে করে দুই ব্যক্তি এসে আমার দেশ-এর প্রেসের সামনে দুটি ককটেল নিক্ষেপ করে দ্রুত পালিয়ে যান। এর মধ্যে একটি বিকট শব্দে বিস্ফোরিত হয়। লাল টেপে মোড়ানো অন্য ককটেলটি অবিস্ফোরিত অবস্থায় পড়ে থাকে। বিস্ফোরণের শব্দে আশপাশের লোকজন আতঙ্কিত হয়ে ছোটাছুটি শুরু করেন। পরে ঘটনাস্থলে লোকজন জড়ো হন।

ঘটনার খবর পেয়ে পুলিশ ও আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যরা সেখানে যান। পরে দুর্বৃত্তদের শনাক্ত ও আটকের জন্য আশপাশের এলাকায় তল্লাশি চালানো হলেও কাউকে গ্রেপ্তার করা যায়নি।

আমার দেশ-এর সহকারী ব্যবস্থাপক (প্রশাসন) মো. শহিদুর রহমান জানান, প্রেসের সামনে দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটিয়েছে। এতে দুজন আহত হয়েছেন। 

তেজগাঁও শিল্পাঞ্চল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহবুবুর রহমান বলেন, ককটেল বিস্ফোরণের খবর পেয়ে পুলিশের টহল দল ঘটনাস্থলে গেছে। বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে।

পরীক্ষার খাতা মূল্যায়নে কোডিং পদ্ধতি চালু করছে নওগাঁ বিশ্বব…
  • ১৫ নভেম্বর ২০২৬
বাংলাদেশি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া আরও সহজ করল জার…
  • ১৫ নভেম্বর ২০২৬
বঙ্গোপসাগরে লঘুচাপ শক্তিশালী হচ্ছে, ঘূর্ণিঝড়ে রূপ নেওয়ার শঙ…
  • ১৫ নভেম্বর ২০২৬
শুধু ফুসফুস নয়, বায়ুদূষণে ক্ষতিগ্রস্ত হতে পারে হৃদযন্ত্র ও …
  • ১৫ নভেম্বর ২০২৬
আজ দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ, একাদশে বাড়ত…
  • ১৫ নভেম্বর ২০২৬
আজ টানা ৭ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়
  • ১৫ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950