আইআইইউসিতে ক্লাস-পরীক্ষা বন্ধ

১৬ মার্চ ২০২০, ০৩:১৬ PM

করোনা ভাইরাসের কারণে চট্টগ্রামের আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয়ে (আইআইইউসি) ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে বলে নিশ্চিত করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। আগামী ১৭ মার্চ থেকে ৩১ মার্চ পর্যন্ত আইআইইউসিতে ক্লাস-পরীক্ষা বন্ধ থাকবে। বিশ্বব্যাপী করোনা ছড়িয়ে পড়ায় সতর্কতার অংশ হিসেবে কর্তৃপক্ষ এ সিদ্ধান্ত গ্রহণ করেছে ।

আজ (১৬ মার্চ) দুপুরে এক জরুরী সভায় এ সিদ্ধান্ত গ্রহন করা হয়। এছাড়া আগামী ১৮ মার্চ থেকে বিশ্ববিদ্যালয়ের সেমিষ্টার ফাইনাল পরীক্ষা শুরু হওয়ার কথা থাকলেও তা পরবর্তী ঘোষণা দেয়া পর্যন্ত স্থগিত করেছে বিশ্ববিদ্যালয় প্রশাসন।

এর আগে ঢাকা, কুমিল্লা, নোবিপ্রবি, বেরোবি, জাতীয় বিশ্ববিদ্যালয়সহ কয়েকটি বিশ্ববিদ্যালয় বন্ধের ঘোষণা দেয়া হয়েছে। এছাড়া দেশের সব ধরণের স্কুল-কলেজ বন্ধের সিদ্ধান্ত নিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬
শিক্ষকের পাশে দাঁড়ানো: ভবিষ্যৎ নির্মাণের দায়
  • ০৪ অক্টোবর ২০২৬
অক্সিজেন থেরাপিকে অত্যবশ্যকীয় সেবা হিসেবে স্বীকৃতি দিয়েছে ব…
  • ০৪ অক্টোবর ২০২৬
ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিভিন্ন বিভাগে ৯ শিক্ষক নিয়োগে বিজ্ঞপ্ত…
  • ০৪ অক্টোবর ২০২৬