বন্ধের মধ্যে অনলাইনে ক্লাস নেবে ড্যাফোডিল

১৬ মার্চ ২০২০, ১২:৪২ PM
ধানমন্ডির সোবহান বাগের ক্যাম্পাসে অনলাইন ডেমো ক্লাস নিচ্ছেন সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের প্রধান ড. ইসলাম

ধানমন্ডির সোবহান বাগের ক্যাম্পাসে অনলাইন ডেমো ক্লাস নিচ্ছেন সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগের প্রধান ড. ইসলাম

করোনাভাইরাসের কারণে শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ হওয়ায় অনলাইনে ক্লাস নেবে ড্যাফোডিল ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটির বিভিন্ন বিভাগ। রবিবার থেকে অনলাইনে ডেমো ক্লাস চালু করেছে ড্যাফোডিলের সাংবাদিকতা ও গণযোগাযোগ বিভাগ।

ধানমন্ডির সোবহান বাগ ক্যাম্পাসে অনলাইন ডেমো ক্লাস নিয়েছেন বিভাগটির প্রধান সহযোগী অধ্যাপক ড. শেখ শফিউল ইসলাম।

ড. ইসলাম দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, করোনাভাইরাস মানুষের সংস্পর্শে আসলে ছড়িয়ে যায়। সেজন্য অনেক শিক্ষার্থী ক্লাসে আসতে ভয় পান। শিক্ষার্থীদের সুবিধার কথা চিন্তা করে আমরা অনলাইন ক্লাসের কার্যক্রম শুরুর প্রস্তুতি আগে থেকেই নিয়ে রেখেছিলাম। যেহেতু শিক্ষা মন্ত্রণালয় থেকে ৩১ মার্চ পর্যন্ত সকল শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ ঘোষণা করা হয়েছে সেহেতু আমরা এখন থেকে অনলাইনে ক্লাস নিবো।

ড. ইসলাম আরও বলেন, শিক্ষার্থীদের পড়লেখায় যেন কোন ক্ষতি না হয় সেজন্য আমাদের এমন উদ্যোগ। বিশ্বের বিভিন্ন দেশ এভাবে ক্লাস নেয়। এতে আমাদের শিক্ষার্থীরা বাসায় থেকেও ক্লাস করতে পারবে। ফলে তাদের একাডেমিক কার্যক্রম সচল থাকবে। তারা পিছিয়ে পড়বে না।

করোনাভাইরাস নিয়ে উদ্ভুত পরিস্থিতির কারণে আগামীকাল মঙ্গলবার থেকে ৩১ মার্চ পর্যন্ত দেশের সব শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ রাখার ঘোষণা দিয়েছে সরকার। আজ সোমবার শিক্ষা উপমন্ত্রী মহিবুল হাসান চৌধুরী এ তথ্য জানান। 

বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬
ফেলোশিপে পড়াশোনার সুযোগ সুইজারল্যান্ডে, করুন আবেদন
  • ০৪ অক্টোবর ২০২৬
মাদকবিরোধী অভিযানের সময় নদীতে ঝাঁপ, বিশ্ববিদ্যালয় ছাত্রের ল…
  • ০৪ অক্টোবর ২০২৬
শিক্ষকের পাশে দাঁড়ানো: ভবিষ্যৎ নির্মাণের দায়
  • ০৪ অক্টোবর ২০২৬