ইউপি চেয়ারম্যান থেকে সংসদে, কে এই এলিজা জামান

২৬ অক্টোবর ২০২৬, ০৩:৫৮ PM
২০১২ সালে বিএনপির ডাকা হরতাল কর্মসূচি থেকে গ্রেপ্তার এলিজা জামান

২০১২ সালে বিএনপির ডাকা হরতাল কর্মসূচি থেকে গ্রেপ্তার এলিজা জামান © সংগৃহীত

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান থেকে এবার জাতীয় সংসদের সদস্য হতে যাচ্ছেন বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য এলিজা জামান। ফেরদৌসী আহমেদ মিষ্টির পদত্যাগে শূন্য হওয়া সংরক্ষিত নারী আসনের উপনির্বাচনে মনোনয়নপত্র জমা দিয়েছেন তিনি। একক প্রার্থী হিসেবে থাকলে এবং নির্ধারিত প্রক্রিয়া সম্পন্ন হলে বিনা প্রতিদ্বন্দ্বিতায় সংসদ সদস্য নির্বাচিত হবেন এলিজা।

আজ সোমবার (২৬ অক্টোবর) নির্বাচন কমিশনে মনোনয়নপত্র জমা দেন এলিজা জামান। পরে নির্বাচন ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন তিনি। সংরক্ষিত নারী আসনে তাকে মনোনয়ন দেওয়ায় বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের প্রতি কৃতজ্ঞতাও জানান এলিজা।

এলিজা জামান বিএনপির কেন্দ্রীয় নির্বাহী কমিটির সদস্য ও পিরোজপুর জেলা বিএনপির যুগ্ম আহ্বায়ক। পাশাপাশি তিনি কেন্দ্রীয় মহিলা দলের বরিশাল বিভাগের সাংগঠনিক সম্পাদক হিসেবে দায়িত্ব পালন করছেন।

২০০৩ সালে জাতীয় মহিলা সংস্থার পিরোজপুর জেলা চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালনের পাশাপাশি ওই বছরই শ্রেষ্ঠ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান হিসেবে স্বর্ণপদক অর্জন করেন তিনি। পরের বছর সমাজসেবায় বিশেষ অবদানের স্বীকৃতিস্বরূপ তাকে মাদার তেরেসা স্বর্ণপদক দেওয়া হয়।

বিএনপির সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ফেরদৌসী আহমেদ মিষ্টি গত ১ অক্টোবর পদত্যাগ করেন। তার পদত্যাগে শূন্য হওয়া আসনটিতে উপনির্বাচনের তফসিল ঘোষণা করেছে নির্বাচন কমিশন।

ঘোষিত তফসিল অনুযায়ী, মঙ্গলবার (২৭ অক্টোবর) মনোনয়নপত্র বাছাই করা হবে। বাছাইয়ের সিদ্ধান্তের বিরুদ্ধে ২৮ অক্টোবর আপিল করা যাবে এবং ২৯ অক্টোবর তা নিষ্পত্তি হবে। প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিন ১ নভেম্বর। পরদিন ২ নভেম্বর প্রতীক বরাদ্দ দেওয়া হবে। সব প্রক্রিয়া শেষে আগামী ১২ নভেম্বর ভোটগ্রহণের কথা রয়েছে।

তবে এ আসনে একক প্রার্থী থাকলে প্রার্থিতা প্রত্যাহারের সময় শেষে এলিজা জামান বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হতে পারেন।

জরিমানা ছাড়াই গাড়ির কাগজপত্র ও লাইসেন্স নবায়নে নতুন নির্দেশ…
  • ২৬ অক্টোবর ২০২৬
সাতক্ষীরায় স্ত্রী ও শিশুকন্যা হত্যায় স্বামীর মৃত্যুদণ্ড
  • ২৬ অক্টোবর ২০২৬
আজ নোটিশ দেবে না বোর্ড, প্রধানমন্ত্রীও রাষ্ট্রীয় সফরে, ২৯ অ…
  • ২৬ অক্টোবর ২০২৬
অনিয়মিত শিক্ষার্থীদের টিসি দেবে যশোর সরকারি মহিলা কলেজ
  • ২৬ অক্টোবর ২০২৬
এক্সপোর্ট বিভাগে নিয়োগ দেবে সজীব গ্রুপ, আবেদন ২০ নভেম্বর পর…
  • ২৬ অক্টোবর ২০২৬
রাকসুর মেয়াদ শেষ আজ, পরবর্তী নির্বাচন নিয়ে শঙ্কা
  • ২৬ অক্টোবর ২০২৬