শুধু পুলিশ নয়, মাদক নির্মূলে জনগণকেও দায়িত্ব নিতে হবে

২০ ফেব্রুয়ারি ২০২০, ০৭:১৯ PM

© টিডিসি ফটো

ইভটিজিং, মাদক ও জঙ্গীবাদ শুধু বাংলাদেশের সমস্যা নয়, এসব আজ গোটা বিশ্বের মাথাব্যথার কারণ হয়ে দাঁড়িয়েছে। যা নির্মূলে শুধু আইনশৃঙ্খলা বাহিনীর ওপর নির্ভরশীল না হয়ে গোটা শিক্ষিত যুবসমাজকে এগিয়ে আসতে হবে। তবেই একসময় বাংলাদেশ সোনার বাংলায় রূপ নেবে।

বৃহস্পতিবার নারায়ণগঞ্জ রূপগঞ্জে গ্রিন ইউনিভার্সিটির স্থায়ী ক্যাম্পাসে জনসচেতনামূলক এক মতবিনিময় সভায় উপস্থিত বক্তারা এসব কথা বলেন। পুলিশের স্থানীয় ভোলাব তদন্ত কেন্দ্র এই সভার আয়োজন করে।

গ্রিন ইউনিভার্সিটি উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে অনুষ্ঠানে গ্রিন বিজনেস স্কুলের ডিন অধ্যাপক ড. গোলাম আহমেদ ফারুকী, প্রক্টর কে এম ওয়াজেদ কবির, নারায়ণগঞ্জ জেলা সি-সার্কেল সহকারী পুলিশ সুপার মাহিন ফরাজি, সিসিডি পরিচালক ড. খান সরফরাজ আলী, রূপগঞ্জ থানাধীন ভোলাব তদন্ত কেন্দ্রের ইনচার্জ সাইফুল ইসলাম প্রমুখ উপস্থিত ছিলেন।

সভায় গ্রিন ইউনিভার্সিটির উপ-উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুর রাজ্জাক বলেন, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) অনুমোদনপ্রাপ্ত বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে গ্রিন ইউনিভার্সিটিতে কোনো শিক্ষার্থীর রাজনীতি করার সুযোগ নেই। কেউ করলে তা ব্যক্তিগতভাবে হতে হবে, ক্যাম্পাসকেন্দ্রিক সব ধরণের রাজনীতি এখানে নিষিদ্ধ।

তিনি বলেন, বিশ্ববিদ্যালয় পড়াশোনার জায়গা; র‌্যাগিং, ইভটিজিং, মাদক ও জঙ্গীবাদসহ এ ধরণের সব অপকর্মের বিরুদ্ধে ইউনিভার্সিটি ‘জিরো টলারেন্স’ নীতি অবলম্বন করে থাকে। তারপরও কেউ এই অপরাধে জড়িয়ে পড়লে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ তার বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেবে। এ সময় স্থায়ী ক্যাম্পাসের শৃঙ্খলা বজায় রাখার স্বার্থে শিঘ্রই সহকারী প্রক্টর ও সহকারী ছাত্রবিষয়ক পরিচালক নিয়োগের কথা বলেন তিনি।

সহকারী পুলিশ সুপার মাহিন ফরাজি বলেন, পুলিশ জনগণের বন্ধু। জনগণ সহায়তা করলেই কেবল পুলিশ তার সঠিক দায়িত্ব পালন করতে পারে। তিনি বলেন, ইভটিজার কিংবা মাদকাসক্ত ব্যক্তি শুধু নিজের শারীরিক, মানসিক ও অর্থনৈতিক ক্ষতিই করে না, পাশাপাশি সমাজকেও ধ্বংসের পথে নিয়ে যায়। বস্তুত এ ভয়াবহ সামাজিক ব্যাধি জীবন থেকে জীবন কেড়ে নেয়। এ সময় গ্রিন ইউনিভার্সিটি শিক্ষার্থীদের যেকানো প্রয়োজনে পুলিশের সহায়তা নেয়ার আহবান জানান তিনি।

অধ্যাপক ড. গোলাম আহমেদ ফারুকী বলেন, সোনার বাংলা গড়তে তরুণদেরই দায়িত্ব নিতে হবে। তিনি বলেন, সাধারণ জনগণ বিশেষত তরুণরা চাইলে দুই ঘন্টায় সোনার বাংলাদেশ গড়ে উঠতে পারে। অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর ও ইংরেজি বিভাগের চেয়ারম্যান কে এম ওয়াজেদ কবির গ্রিন ইউনিভার্সিটির আইন সংক্রান্ত নানাদিক তুলে ধরেন।

রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬
মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক নিয়োগ দেবে অ্যাসোসিয়েট, আবেদন ৯ অক্…
  • ০৪ অক্টোবর ২০২৬