আআইইউসির প্রক্টরিয়াল টিমে ১৬ শিক্ষক, নেতৃত্বে মোস্তফা মুনির

১১ ফেব্রুয়ারি ২০২০, ০৮:২৯ PM
নুতন প্রক্টর মোস্তফা মুনির চৌধুরী

নুতন প্রক্টর মোস্তফা মুনির চৌধুরী © টিডিসি ফটো

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি) এ নতুন প্রক্টর হিসেবে নিয়োগ পেয়েছেন বিজনেস অ্যাডমিনিস্ট্রেশন (বিবিএ) বিভাগের সহযোগী অধ্যাপক মোস্তফা মুনির চৌধুরী। রবিবার (৯ ফেব্রুয়ারি) রেজিস্টার কর্ণেল ( অবঃ) মোঃ কাশেম স্বাক্ষরিত এক অফিস আদেশে তাকে এ নিয়োগ প্রদান হয়। একইসঙ্গে ১৫ জন শিক্ষককে সহকারী প্রক্টর হিসেবেও নিয়োগ দেওয়া হয়।

সহকারী প্রক্টররা হলেন-সহযোগী অধ্যাপক মো ইকবাল হোসাইন, সহযোগী অধ্যাপক মো তৌহিদুল ইসলাম, সহকারী অধ্যাপক মো কফিল উদ্দিন, সহকারী অধ্যাপক আ ফ ম নুরুজ্জামান, সহকারী অধ্যাপক ড. মো রহিম উদ্দিন, সহকারী অধ্যাপক ইঞ্জিনিয়ার মো আবদুল কাদের, সহকারী অধ্যাপক এ বি এম নুরুল আবছার, সহকারী অধ্যাপক মো মন্জুর আলম, সহকারী অধ্যাপক মো হাবীব উল্লাহ, সহকারী অধ্যাপক মোস্তাফা আমীর ফয়সাল, সহকারী অধ্যাপক মো মহিউদ্দিন, সহকারী অধ্যাপক মো আমজাদ হোসাইন, সহকারী অধ্যাপক সুলতানা আক্তার, সহকারী অধ্যাপক মাহমুদা খাতুন সিদ্দিকা, প্রভাষক মো আশরাফ উদ্দীন চৌধুরী।

এ বিষয়ে আজ মঙ্গলবার (১১ ফেব্রুয়ারি) বিশ্ববিদ্যালয়ের সদ্য নিয়োগপ্রাপ্ত প্রক্টর সহযোগী অধ্যাপক মো. মোস্তফা মুনির চৌধুরী দ্যা ডেইলি ক্যাম্পাসকে বলেন, ক্যাম্পাসের আইনশৃঙ্খলা কঠোরভাবে নিয়ন্ত্রণ করা হবে। বিশ্ববিদ্যালয়ের ভালো পরিবেশ নিশ্চিত করতে সার্বক্ষণিক প্রক্টোরিয়াল টিম তৎপর থাকবে।

ক্যাম্পাস কখন খুলে দেয়া হবে-এ ব্যাপারে তিনি বলেন, এ বিষয়ে এখনও কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি। তবে শিগগিরই সিদ্ধান্ত নেওয়া হবে।

জানা যায়, গত ২৭ জানুয়ারি রাতে বিশ্ববিদ্যালয়ের উসমান (রা.) হলের ছাত্র আদনানকে শিবির সন্দেহে মারধর করেন ছাত্রলীগ পরিচয়ধারী কয়েকজন ছাত্র। পরে শিক্ষকেরা এসে তাকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করান।

এ ঘটনার জেরে ২৯ জানুয়ারি ক্যাম্পাসে ছাত্রলীগ ও সাধারণ শিক্ষার্থীরা মুখোমুখি অবস্থান নেয়। পরে উদ্ভুত পরিস্থিতিতে জরুরি সিন্ডিকেট সভা ডেকে বিশ্ববিদ্যালয় অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা এবং ছাত্রদের হল ছাড়ার নির্দেশ দেওয়া হয়।

এদিকে, গত ৬ ফেব্রুয়ারী ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রক্টর ড. কাওছার আহমেদসহ প্রক্টরিয়াল বডির পাঁচ সদস্য দায়িত্ব থেকে অব্যহতি অব্যহতি নেন।

ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬
অনার্স তৃতীয় বর্ষের ফরম পূরণের সময় বাড়াল জাতীয় বিশ্ববিদ্যালয়
  • ০৪ অক্টোবর ২০২৬