মিডিয়া পার্টনার দ্যা ডেইলি ক্যাম্পাস

আইআইইউসিতে ‘টেক ফেস্ট’ শুরু মঙ্গলবার

২০ জানুয়ারি ২০২০, ০৯:২৭ AM

© টিডিসি ফটো

আন্তর্জাতিক ইসলামি বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম (আইআইইউসি) এর সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের আয়োজনে দুই দিনব্যাপী টেক ফেস্টের উদ্বোধন আগামীকাল মঙ্গলবার। বিশ্ববিদ্যালয়ের সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের আয়োজনে এই আয়োজনের মিডিয়া পার্টনার হিসাবে থাকছে দ্যা ডেইলি ক্যাম্পাস

সকালে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থেকে এই ফেস্টের উদ্বোধন করবেন চট্টগ্রাম প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (চুয়েট) উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মাদ রফিকুল আলম। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত থাকবেন একই বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার সাইন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং অনুষদের অধ্যাপক ড. মুহাম্মাদ শামছুল আরেফিন। আইইউসির ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী দ্বীন মুহাম্মাদও অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা রয়েছে।

বুধবার টেক ফেস্টের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসাবে উপস্থিত থাকবেন দ্যা ইনিস্টিটিউশন অফ ইঞ্জিনিয়ার এর প্রেসিডেন্ট ইঞ্জিনিয়ার মুহাম্মাদ আব্দুস ছবুর। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন আইআইইউসি’র ফিন্যান্স কমিটির চেয়ারম্যান অধ্যাপক আহসানউল্লাহ ভুঁইয়া, এলইএডিএস কর্পোরেশন লিমিটেড এর চিফ অপারেটিং অফিসার রানা সোহেল। অনুষ্ঠানে সভাপতিত্ব করবেন আইআইইউসি’র উপ-উপাচার্য অধ্যাপক ড. মুহাম্মাদ আলী আজাদী।

আয়োজকরা জানায়, দুই দিনব্যাপী টেক ফেস্টের ইভেন্টের মধ্যে থাকছে ইন্টার ইউনিভার্সিটি হ্যাকাথন কম্পিটিশন, সাইবার গেমিং কনটেস্ট, টেক অলম্পিয়াড, ইন্টার ইউনিভার্সিটি আইডিয়া জেনারেশন কম্পিটিশন, ইমবেডেড সিস্টেম অ্যান্ড কারিকুয়েট সলুশ্যন চ্যালেঞ্জ, ইন্টার ইউনিভার্সিটি প্রোগ্রামিং কনটেস্ট, ইন্টার ইউনিভার্সিটি রোবো ফাইট কম্পিটিশন, মেডিকেল প্লান্ট শো কম্পিটিশন, ইন্টার ইউনিভার্সিটি প্রোজেক্ট শো কম্পিটিশন, পোস্টার প্রেজেন্টেশন কম্পিটিশন।

জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন শুরু ১৫ নভেম্বর
  • ০৯ আগস্ট ২০২৬
চলতি মাসেই অবসর ও কল্যাণসুবিধা পাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা,…
  • ০৯ আগস্ট ২০২৬
একসঙ্গে বাঁচতে চেয়েছিল দুই ভাই, মৃত্যুর পরও হাত ধরা ছিল দুজ…
  • ০৯ আগস্ট ২০২৬
জাতীয় পতাকায় অটোগ্রাফ দিয়ে আলোচনায় সাকিব আল হাসান
  • ০৯ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি পদে প্রার্থী দিচ্ছে জামায়াত, আলোচনায় যেসব নাম
  • ০৯ আগস্ট ২০২৬
হাড় পর্যন্ত ছড়িয়ে পড়েছে বাইডেনের প্রোস্টেট ক্যানসার
  • ০৯ আগস্ট ২০২৬