আইআইইউসির ভর্তি পরীক্ষার ফল প্রকাশ ১৯ জানুয়ারি

১৪ জানুয়ারি ২০২০, ১২:২৯ PM

© ফাইল ফটো

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের (আইআইইউসি) স্প্রিং-২০২০ স্নাতক ভর্তি পরীক্ষা সম্পন্ন হয়েছে। এবারের ভর্তি পরীক্ষায় ছয়টি অনুষদের ফলাফল আগামী ১৯ জানুয়ারী একসঙ্গে প্রকাশিত হবে। বিশ্ববিদ্যালয়ের একাডেমিক অ্যাফেয়ার্স ডিভিশন সূত্রে এ তথ্য জানা গেছে।

জানা যায়, আজ মঙ্গলবার ভর্তি পরীক্ষার ফলাফল প্রকাশ করার কথা থাকলেও সঙ্গত কারণে তা আগামী ১৯ তারিখ বেলা ২টায় প্রকাশ করা হবে। ভর্তি পরীক্ষার ফলাফল বিশ্ববিদ্যালয়ের নিজেস্ব ওয়েবসাইটে (www.iiuc.ac.bd) পাওয়া যাবে।

প্রসঙ্গত, স্প্রীং-২০২০ সেশনের স্নাতক (সম্মান) শ্রেণিতে ভর্তি পরীক্ষা গত ৮ ও ৯ জানুয়ারি অনুষ্ঠিত হয়। এবার শরীয়া’হ ও ইসলামী অনুষদ, কলা অনুষদ, সামাজিক বিজ্ঞান অনুষদ, বিজ্ঞান ও প্রকৌশলী অনুষদ, বাণিজ্য অনুষদ এবং আইন অনুষদের অধীনে মোট ১১টি বিভাগের ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হয়।

গভীর রাতে ঢাবির হলের ৯ তলা থেকে ‘পড়ে যাওয়া’ ছাত্রকে ঢামেকে …
  • ০৫ অক্টোবর ২০২৬
ঢাবি সাংবাদিকদের ছাত্রদলের হামলা, তদন্ত প্রতিবেদন আলোর মুখ …
  • ০৫ অক্টোবর ২০২৬
রাবিতে সাংবাদিকদের ওপর হামলায় জড়িত ছাত্রদল নেতাকর্মীদের গ্র…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিক পেটানোকে ‘অনাকাঙ্ক্ষিত ঘটনার অভিযোগ’ বলল কেন্দ্রীয়…
  • ০৫ অক্টোবর ২০২৬
সাংবাদিকদের হামলা, শিবিরের ওপর দায় দিলেন রাবি ছাত্রদল সভাপতি
  • ০৫ অক্টোবর ২০২৬
বিবাহবিচ্ছেদের সিদ্ধান্ত প্রীতম-শেহতাজের
  • ০৪ অক্টোবর ২০২৬