সার্টিফিকেট বাণিজ্য বন্ধে বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোতে মনিটরিং হচ্ছে

১৩ জানুয়ারি ২০২০, ০৮:০৩ PM
ডা. দীপু মনি

ডা. দীপু মনি © ফাইল ফটো

সার্টিফিকেট বাণিজ্য বন্ধ করার জন্য বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে নিয়মিত বেসরকারি বিশ্ববিদ্যালয়গুলোকে মনিটরিং করা হচ্ছে বলে জানিয়েছেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি।

সোমবার (১৩ জানুয়ারি) জাতীয় সংসদে প্রশ্নোত্তরে সরকারি দলের নাছিমুল আলম চৌধুরীর প্রশ্নের জবাবে এ কথা জানান তিনি।

ডা. দীপু মনি জানান, প্রত্যেকটি প্রোগ্রামের জন্য ক্রেটি আওয়ার ও সেমিস্টার আগে থেকে নির্ধারণ করার মাধ্যমে নির্দিষ্ট সংখ্যক আসনের ভিত্তিতে ছাত্রছাত্রী ভর্তি করায় শিক্ষার নামে সার্টিফিকেট বাণিজ্য বহুলাংশে বন্ধ হয়েছে। অসাধু চক্রের যোগসাজশে পরিচালিত বেসরকারি বিশ্ববিদ্যালগুলোর আউটার ক্যাম্পাস বন্ধ করা হয়েছে এবং অননুমোদিত ক্যাম্পাস বন্ধের বিষয়ে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হচ্ছে। দূরশিক্ষণ কার্যক্রম বন্ধ করা হয়েছে।

একই প্রশ্নের জবাবে তিনি জানান, দেশে সরকার অনুমোদিত ১০৫টি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মধ্যে ৯৪টির কার্যক্রম চলছে। অধিকাংশ বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার মান ভালো। কিছু বেসরকারি বিশ্ববিদ্যালয়ের মান নিয়ে প্রশ্ন আছে। যেসব বিশ্ববিদ্যালয়ের বিরুদ্ধে সার্টিফিকেট বাণিজ্যের অভিযোগ পাওয়া যাচ্ছে তাদের মধ্যে অধিকাংশ আদালতের স্থগিতাদেশ নিয়ে পরিচালিত হচ্ছে। আদালতের রায়ে একটি বেসরকারি (দারুল ইহসান) বিশ্ববিদ্যালয় বন্ধ করা হয়েছে।

জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন শুরু ১৫ নভেম্বর
  • ০৯ আগস্ট ২০২৬
চলতি মাসেই অবসর ও কল্যাণসুবিধা পাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা,…
  • ০৯ আগস্ট ২০২৬
একসঙ্গে বাঁচতে চেয়েছিল দুই ভাই, মৃত্যুর পরও হাত ধরা ছিল দুজ…
  • ০৯ আগস্ট ২০২৬
জাতীয় পতাকায় অটোগ্রাফ দিয়ে আলোচনায় সাকিব আল হাসান
  • ০৯ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি পদে প্রার্থী দিচ্ছে জামায়াত, আলোচনায় যেসব নাম
  • ০৯ আগস্ট ২০২৬
হাড় পর্যন্ত ছড়িয়ে পড়েছে বাইডেনের প্রোস্টেট ক্যানসার
  • ০৯ আগস্ট ২০২৬