শিক্ষক লাঞ্ছিতের ঘটনায় পদক্ষেপ নিবে আইআইইউসি

১২ জানুয়ারি ২০২০, ০৯:০৮ PM

ইলেকট্রিক্যাল এন্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং (ইইই) ডিপার্টমেন্টের শিক্ষক লাঞ্ছনার ঘটনায় গভীর উদ্বেগ এবং তীব্র নিন্দা জানিয়েছে আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রাম (আইআইইউসি)। শনিবার এক বিজ্ঞপ্তির মাধ্যমে এ নিন্দা জানিয়েছে কর্তৃৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্ণেল মো. কাশেম পিএসসি (অবসরপ্রাপ্ত) স্বাক্ষরিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ‘গত ৭ জানুয়ারি একদল ছাত্র ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের চেয়ারম্যান ড. মো. শামীমুল হক চৌধুরীকে লাঞ্চিত করে বলে অভিযোগ পাওয়া যায়।’

‘বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ এই ঘটনায় গভীরভাবে উদ্বিগ্ন এবং ঘটনার তীব্র নিন্দা জ্ঞাপন করছে। এই বিষয়ে জড়িতদের চিহ্নিতকরণ ও যথাযথ পদক্ষেপ গ্রহণকল্পে ইতোমধ্যে একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে। সম্ভাব্য দ্রুততম সময়ে তদন্ত কমিটির সুপারিশ অনুযায়ী জড়িতদের বিরুদ্ধে শাস্তিমূলক পদক্ষেপ গ্রহণ করা হবে।’

আরও বলা হয়েছে, বিশ্ববিদ্যালয়ের সকল ডিপার্টমেন্টে সিসিটিভি ক্যামেরা স্থাপনের বিষয়টি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ সর্বোচ্চ গুরুত্ব সহকারে বাস্তবায়ন করার সিদ্ধান্ত নিয়েছে।

ইতোমধ্যে এ ধরনের অনাকাঙ্ক্ষিত ঘটনার পুনরাবৃত্তি রোধকল্পে ভাইস-চ্যান্সেলর নেতৃত্বে রিভিশন অব স্টুডেন্ট কোড অব কনডাক্ট এবং বিশ্ববিদ্যালয়ের সকল শিক্ষক কর্মকর্তা-কর্মচারী ও শিক্ষার্থীদের সাথে ন্যায়বিচার নিশ্চিতকল্পে গ্রিভেন্স ম্যানেজমেন্ট পলিসি তৈরি করার জন্য একটি কমিটি গঠন করা হয়েছে বলে বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।

এছাড়া শিক্ষকদের নিজ নিজ দায়িত্ব পালনের জন্য অনুরোধ করেছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

জবির ভর্তি পরীক্ষার তারিখ নির্ধারণ, আবেদন শুরু ১৫ নভেম্বর
  • ০৯ আগস্ট ২০২৬
চলতি মাসেই অবসর ও কল্যাণসুবিধা পাচ্ছেন এমপিওভুক্ত শিক্ষকরা,…
  • ০৯ আগস্ট ২০২৬
একসঙ্গে বাঁচতে চেয়েছিল দুই ভাই, মৃত্যুর পরও হাত ধরা ছিল দুজ…
  • ০৯ আগস্ট ২০২৬
জাতীয় পতাকায় অটোগ্রাফ দিয়ে আলোচনায় সাকিব আল হাসান
  • ০৯ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি পদে প্রার্থী দিচ্ছে জামায়াত, আলোচনায় যেসব নাম
  • ০৯ আগস্ট ২০২৬
হাড় পর্যন্ত ছড়িয়ে পড়েছে বাইডেনের প্রোস্টেট ক্যানসার
  • ০৯ আগস্ট ২০২৬