প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ে বর্ণাঢ্য আয়োজনে নবীনবরণ

১৬ অক্টোবর ২০১৯, ১০:২৫ PM

গুলশান ক্যাম্পাসের অডিটরিয়ামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয়ের “ফল সেমিস্টার ২০১৯” নবাগত ছাত্র- ছাত্রীদের বরণ করে নেয়া হয়েছে। নবীনবরণ ঘিরে বর্ণিল সাজে সাজানো হয়েছে বিশ্ববিদ্যালয়ের গুলশান ক্যাম্পাস।  মঙ্গলবার সকাল ১১টায় নবীনবরণের আয়োজন করা হয়েছে।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের উপাচার্য প্রফেসর ড. মতিউর রহমানের সভাপতিত্বে আরও উপস্থিত ছিলেন উপ-উপাচার্য প্রফেসর ড. মোহাম্মদ মুনিরুজ্জামান, এডভাইজার মেজর জেনারেল কাজী আশফাক আহমেদ (অব:), ব্যবসায় অনুষদের ডিন প্রফেসর ড. নুরুর রহমান, ইঞ্জিনিয়ারিং অনুষদের ডিন প্রফেসর ড. আবুল লাইস এমএস হক, সিভিল ইঞ্জিনিয়ারিং ডিপার্টমেন্টের চেয়ারম্যান প্রফেসর ড. মো. ইদ্রিস আলী, স্কুল অব বিজনেস ডিপার্টমেন্টের চেয়ারম্যান ওয়াই এ এম রফিকুল হক এবং ইংলিশ ডিপার্টমেন্টের চেয়ারম্যান মো. হাবীবুল্লাহ।

বক্তারা শিক্ষার্থীদেরকে ভবিষ্যত সুনাগরিক হিসাবে গড়ে উঠা এবং দেশের উন্নয়নমূলক কাজকর্মে নিবেদিত প্রাণ হওয়ার জন্য উদ্বুদ্ধ করেন।

এক্সামিনেশন সিস্টেম ‘রি-এক্সামিন’ হবে, শাস্তির আওতায় আসছেন …
  • ৩১ অক্টোবর ২০২৬
চট্টগ্রাম শিক্ষা বোর্ডের যেসব প্রতিষ্ঠানে পাস করেননি একজন শ…
  • ৩১ অক্টোবর ২০২৬
ঢাকা কলেজে পাসের হার বেড়েছে, জিপিএ-৫ কমেছে ১৬৯
  • ৩১ অক্টোবর ২০২৬
নেত্রকোনায় দুই পক্ষের সংঘর্ষে যুবক নিহত
  • ৩১ অক্টোবর ২০২৬
প্রচলিত বিদায় আয়োজনের বাইরে খুবিতে আল ইনতিসার-২২
  • ৩১ অক্টোবর ২০২৬
অর্ধেকের বেশি জিপিএ-৫ কমেছে ভিকারুননিসায়
  • ৩১ অক্টোবর ২০২৬