বর্ণাঢ্য আয়োজনে বিইউবিটি’র ৪র্থ সমাবর্তন অনুষ্ঠিত

১১ অক্টোবর ২০১৯, ০৫:৫০ PM

© টিডিসি ফটো

বাংলাদেশ ইউনিভার্সিটি অব বিজনেস এন্ড টেকনোলজির (বিইউবিটি) ৪র্থ সমাবর্তন অনুষ্ঠিত হয়েছে।

বৃহস্পতিবার (১০ অক্টোবর) বঙ্গবন্ধু ইন্টারন্যাশনাল কনভেনশন সেন্টারে বর্ণাঢ্য আয়োজনে তা অনুষ্ঠিত হয়।

রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের প্রতিনিধি হিসেবে সমাবর্তনে সভাপতি হিসেবে শিক্ষার্থীদের হাতে সনদপত্র ও স্বর্ণপদক তুলে দেন শিক্ষামন্ত্রী ডা. দীপু মনি। অস্ট্রেলিয়ার সেন্ট্রাল কুইন্সল্যান্ড ইউনিভার্সিটির সিনিয়র ডেপুটি ভাইস চ্যান্সেলর ও ভাইস প্রেসিডেন্ট মি. এ্যালাস্টেইর ডসন সমাবর্তন বক্তা হিসেবে উপস্থিত ছিলেন।

এ সময় তিনি বলেন, ‘বর্তমান সরকার শিক্ষার উন্নয়নে কাজ করছে। বর্তমানে সমন্বিত শিক্ষা আইন করার কাজ চলছে। সোনার বাংলাদেশ গড়তে এবং প্রধানমন্ত্রী ঘোষিত রূপকল্প-২০৪১ বাস্তবায়ন করতে তোমাদের গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতে হবে। শিক্ষাজীবন চলমান এটা কখনো শেষ হয় না। কর্মজীবনে তোমাদের জ্ঞান, সততা ও নৈতিকতার সাথে কাজ করতে হবে।’ 

BUBT Convocation (1)

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের চেয়ারম্যান অধ্যাপক ড. কাজী শহীদুল্লাহ। তিনি বলেন, ‘আজ তোমাদের আনন্দের দিন। প্রাতিষ্ঠানিক শিক্ষা শেষ হলেও সামনে তোমাদের কর্মজীবন শুরু হবে। দেশকে এগিয়ে নেয়ার ক্ষেত্রে  তোমরা চেষ্টা ও একাগ্রতা নিয়ে কাজ করবে। তোমরা এমনভাবে নিজেদের প্রতিষ্ঠিত করবে যেন তোমরা উদ্যোক্তা হয়ে অন্যদের চাকরির সুযোগ দিতে পারো। একুশ শতকের জ্ঞানভিত্তিক সমাজ গঠনে শিক্ষার বিকল্প নেই। আমি মনেকরি তোমাদের মাধ্যমে এই অর্জন সম্ভব হবে।’

সমাবর্তন বক্তা হিসেবে মি. এ্যালাস্টেইর ডসন ছাত্রছাত্রীদের উদ্দেশ্যে বলেন,  ‘কখনো শেখা বন্ধ করবে না। শেখার কোনো শেষ নেই।’

অনুষ্ঠানে বিইউবিটির গ্র্যাজুয়েশন ও পোস্ট গ্র্যাজুয়েশন করা শিক্ষার্থীদের ডিগ্রির সনদ এবং কৃতিত্বপূর্ণ ফলাফলের জন্য ৫ জন শিক্ষার্থীকে স্বর্ণপদক দেয়া হয়।

অনুষ্ঠানে আরো উপস্থিত ছিলেন বিইউবিটি ট্রাস্টের চেয়ারম্যান অধ্যাপক ড. সফিক আহমেদ সিদ্দিক। এ সময় তিনি বলেন, ‘আজ যারা ডিগ্রি পাচ্ছো তোমাদের পরিবার, সমাজ ও দেশের প্রতি দায়িত্ব ও কর্তব্য রয়েছে।’  

অনুষ্ঠানে স্বাগত বক্তব্যে বিইউবিটির উপাচার্য প্রফেসর মো. আবু সালেহ বলেন, বিইউবিটির  ৪র্থ সমাবর্তনের জন্য গর্বিত। এ জন্য তিনি সবাইকে ধন্যবাদ জানান।

সনদ ও পদক বিতরণ শেষে রাজিব ও কণাসহ অন্যান্য সঙ্গীতশিল্পীদের অংশগ্রহণে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে বিইউবিটির ৪র্থ সমাবর্তন শেষ হয়।

আইসিটি এসএমই উদ্যোক্তাদের অনুদান দেবে সরকার, আবেদন আহবান
  • ১৪ মার্চ ২০২৬
ইরানের হামলায় সৌদিতে ৫ মার্কিন যুদ্ধবিমান বিধ্বস্ত
  • ১৪ মার্চ ২০২৬
অস্কার ২০২৬: সেরা ছবির জন্য ১০টি মনোনীত চলচ্চিত্র
  • ১৪ মার্চ ২০২৬
ভারতে জ্বালানি সংকটে গ্যাসের লাইনে কনের বাবা
  • ১৪ মার্চ ২০২৬
ইরান যুদ্ধ কখন শেষ হবে, যা বললেন ট্রাম্প
  • ১৪ মার্চ ২০২৬
ঢাকায় আজ বজ্রসহ বৃষ্টির আভাস
  • ১৪ মার্চ ২০২৬
×
ADMISSION
GOING ON
SPRING 2026
APPLY ONLINE
UP TO 100% SCHOLARSHIP
UNIVERSITY OF ASIA PACIFIC 🌐 www.uap.ac.bd
Last Date of Application:
22 April, 2026
📞
01789050383
01714088321
01768544208
01731681081