পাবনা ইসলামিয়া মাদ্রাসায় ১০৭ জনে উত্তীর্ণ ১০৫, জিপিএ-৫ পেলেন ১৯ জন

৩১ অক্টোবর ২০২৬, ০৭:২৪ PM
পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার জিপিএ-৫ প্রাপ্তরা

পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসার জিপিএ-৫ প্রাপ্তরা © সৌজন্যে প্রাপ্ত

আলিম পরীক্ষা ২০২৬-এর ফলাফলে পাবনা ইসলামিয়া ফাজিল মাদ্রাসা জেলায় সাফল্যের শীর্ষে  অবস্থান করছে। এ বছর পরীক্ষায় মাদ্রাসাটি থেকে অংশগ্রহণকারী ১০৭ জন শিক্ষার্থীর মধ্যে ১০৫ জন উত্তীর্ণ হয়েছেন। পাসের হার ৯৮.১৩%। এছাড়া ১৯ জন শিক্ষার্থী জিপিএ-৫.০০ পেয়েছেন।

ফলাফল বিশ্লেষণে দেখা গেছে, বিজ্ঞান বিভাগে ২১ জন পরীক্ষার্থীর সবাই উত্তীর্ণ। জিপিএ- ৫. ০০ অর্জন করেছে ১ জন। সাধারণ বিভাগে ৮৬ জন পরীক্ষার্থীর মধ্যে ৮৪ জন উত্তীর্ণ। জিপিএ -৫.০০ অর্জন করেছে ১৮ জন।

সাফল্য মাদ্রাসার গভর্নিং বডি সভাপতি মাওলানা আব্দুস সামাদ জানান, শিক্ষার্থীদের অধ্যবসায়, শিক্ষকবৃন্দের আন্তরিক প্রচেষ্টা এবং অভিভাবকদের সহযোগিতার সম্মিলিত ফসল। মাদ্রাসার পক্ষ থেকে সংশ্লিষ্ট সকলকে অভিনন্দন। 

মাদ্রাসার প্রিন্সিপাল ইকবাল হোসাইন আলিম পরীক্ষার সাফল্যে বলেন, জাতীয় পর্যায়ের ফলাফল বিপর্যয়ের মধ্যেও আমাদেরশিক্ষার্থীরা পরীক্ষায় যথেষ্ট ভালো করেছে, এজন্য  শিক্ষার্থী অভিভাবক, শিক্ষক ও সংশ্লিষ্ট সকলকে  আন্তরিক অভিনন্দন। মাদ্রাসা ফলাফলের সাফল্য ধরে রাখার জন্য সংশ্লিষ্ট সকলের আরো আন্তরিক সহযোগিতা কামনা করি এবং কাঙ্ক্ষিত ফলাফল অর্জন করতে পারেনি, তাদের হতাশ না হয়ে নতুন উদ্যমে এগিয়ে যাওয়ার আহ্বান জানাই।

প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক উচ্চশিক্ষায় ড্যাফোডিলের নতুন পদক্ষেপ, ১৩০টির বে…
  • ২১ নভেম্বর ২০২৬