ছোট ভাই-বোনেরা, কোনোকালেই আমি এসএসসি-এইচএসসিতে A+ পাই নাই

৩১ অক্টোবর ২০২৬, ০৭:১৩ PM , আপডেট: ৩১ অক্টোবর ২০২৬, ০৭:১৪ PM
অভিনেতা শামিম আহমেদ

অভিনেতা শামিম আহমেদ © সংগৃহীত

চলতি বছরের উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট (এইচএসসি) ও সমমান পরীক্ষার ফল প্রকাশ করা হয়েছে। ৯টি সাধারণ শিক্ষা বোর্ড, মাদ্রাসা ও কারিগরি শিক্ষা বোর্ড মিলিয়ে গড় পাসের হার ৫২ দশমিক ১২। গত বছরের চেয়ে এবার পাসের হার কমেছে। ফলাফলের এমন বিপর্যয়ে শিক্ষার্থীদের উৎসাহ দিয়েছেন অভিনেতা ও চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের সাবেক শিক্ষার্থী শামিম আহমেদ। তিনি বলেছেন, ‘ছোট ভাই-বোনেরা, কোনোকালেই আমি এসএসসি-এইচএসসিতে A+ পাই নাই। আমার বিশ্ববিদ্যালয় জীবনেও আমি কখনো ফাস্ট ক্লাস রেজাল্ট করতে পারি নাই ‘

শনিবার (৩১ অক্টোবর) সামাজিক মাধ্যমে নিজ ভেরিফায়েড আইডিতে দেওয়া এক পোস্টে এইচএসসি শিক্ষার্থীদের এ উৎসাহ দেন তিনি।

অভিনেতা শামিম আহমেদ বলেন, ‘শুনো, ছোট ভাই-বোনেরা আমি আমার শিক্ষা জীবনে কোনোকালেই এসএসসি কিংবা এইচএসসি পরীক্ষায় A+ পাই নাই, আমার বিশ্ববিদ্যালয় জীবনেও আমি কখনো ফাস্ট ক্লাস রেজাল্ট করতে পারি নাই। কিন্তু আমি কখনোই আমার রেজাল্ট নিয়া আফসোসে ডুবে থাকি নাই। সত্যিই ডুবে থাকি নাই। আমি বিশ্বাস করতাম যেমন কাজ তেমন ফল। আমি জানি আমি কেমন ছাত্র।’

তিনি বলেন, ‘আরেকটা কথা, বিশ্ববিদ্যালয় জীবনে আমি এক ইয়ার ড্রপ দিসিলাম, ভাবসিলাম পড়ালেখাই আর করব না, তারপরও আমি সবকিছুর জন্য আল্লাহর কাছে শুকরিয়া আদায় করি, আমি ভালো আছি ভীষণ ভালো আছি। আমার পরিবারের লোকজন আমার পেছনে টিচারের লাইন লাগাইয়া রাখতে পারে নাই। তাদের সেই সামর্থ্য ছিল না। আমি কি থেমে গেছি...?? হারাই গেছি, হারাই যাই নাই। বর্তমান সময়ে আমার কাছে শুধু বারবার একটা জিনিসই মনে হয়, এখন সময় এসেছে আমাদে ছেলে মেয়েদের কারিগরী শিক্ষার প্রতি আগ্রহ গড়ে তোলার। তারা জ্ঞান অর্জনের পাশাপাশি দক্ষতা অর্জন করুক। মন খারাপ করার কিছু নাই, পরিশ্রম করতে থাক। মানুষ তার স্বপ্নের সমান বড়।’

প্রেমে ব্যর্থ হয়ে বিয়ে না করা, যা বললেন শায়খ আহমাদুল্লাহ 
  • ২১ নভেম্বর ২০২৬
৬২ প্রকারের ফল বিতরণ ও ৬২ গাছ রোপণ করবে জবি ছাত্রদল
  • ২১ নভেম্বর ২০২৬
এনটিআরসিএর ক্ষমতা নিয়ে প্রশ্ন, পিএসসির আদলে কমিশন গঠনের সুপ…
  • ২১ নভেম্বর ২০২৬
মালয়েশিয়া নেওয়ার কথা বলে ৪ দিন ট্রলারে ঘুরিয়ে নামিয়ে দিল কক…
  • ২১ নভেম্বর ২০২৬
এইচএসসির পুনঃনিরীক্ষণের ফল প্রকাশের সময় ও দেখার উপায় জানালে…
  • ২১ নভেম্বর ২০২৬
আন্তর্জাতিক উচ্চশিক্ষায় ড্যাফোডিলের নতুন পদক্ষেপ, ১৩০টির বে…
  • ২১ নভেম্বর ২০২৬