আবরার হত্যার বিচারের দাবি গ্রীন ইউনিভার্সিটি শিক্ষার্থীদের

০৯ অক্টোবর ২০১৯, ০৪:৩১ PM

© টিডিসি ফটো

বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয় (বুয়েট) মেধাবী ছাত্র আবরার ফাহাদের নির্মম হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন করেছে গ্রীন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। এসময় তারা এ হত্যাকান্ডের সঙ্গে জড়িত সকলের দ্রুত গ্রেফতারের মাধ্যমে উপযুক্ত বিচার দাবি করেছেন।

বুধবার বেলা দুপুর ১ টার থেকে গ্রীন ইউনিভার্সিটি স্টুডেন্ট এলায়েন্সের আহবানে এ মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়। এসময় বিশ্ববিদ্যালয়ের সকল ডিপার্টমেন্টের শিক্ষার্থীরা একযোগে কর্মসূচীতে অংশগ্রহণ করে।

এসময় তারা বিভিন্ন প্ল্যাকার্ড ও ব্যানারের মাধ্যমে আবরার হত্যার সর্বোচ্চ শাস্তিসহ সকল বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে ছাত্র রাজনীতি বন্ধের আহবান জানান। এছাড়া তারা, ‘তুমি কে আমি কে? আবরার, আবরার’ ‘অপশক্তির কালো হাত, ভেঙ্গে দাও, গুড়িয়ে দাওসহ বিভিন্ন স্লোগান দিতে দেখা গেছে।

রাবিতে ছাত্রদলের হামলায় আহত সাংবাদিককে দেখতে রামেকে শিবিরের…
  • ০৫ অক্টোবর ২০২৬
ছুটির বিকেলে গোবিপ্রবি ক্যাম্পাসে বসে শিশুদের পাঠশালা
  • ০৫ অক্টোবর ২০২৬
ট্রাম্পের সাথে ছবি নিয়ে প্রোপাগান্ডা: প্রধানমন্ত্রীকে কেন …
  • ০৫ অক্টোবর ২০২৬
কারিগরি বোর্ডের ৩৪ কেন্দ্র সচিবকে শোকজ
  • ০৫ অক্টোবর ২০২৬
শিক্ষক দিবসের সম্মাননা: স্বীকৃতি, নাকি দলীয় আনুগত্যের পুরস্…
  • ০৫ অক্টোবর ২০২৬
গাজায় ইসরায়েলের হামলায় ৮০০ শিক্ষক নিহত, আহত ৩৩০০
  • ০৫ অক্টোবর ২০২৬