নর্দান ইউনিভার্সিটিতে ডেঙ্গু প্রতিরোধে র‌্যালি

২৪ আগস্ট ২০১৯, ০৫:২৯ PM

© টিডিসি ফটো

‘নিজ আঙিনা পরিষ্কার রাখি, সবাই মিলে সুস্থ থাকি’ এ প্রতিপাদ্যে নর্দান ইউনিভার্সিটি বাংলাদেশে ডেঙ্গু প্রতিরোধে সামাজিক সচেতনতা সৃষ্টি, এডিস মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৪ আগস্ট) বিশ্ববিদ্যালয়ের মশা নিধন ও পরিচ্ছন্নতা অভিযান উপলক্ষে এক সচেতনতামূলক র‌্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়। র‌্যালির উদ্বোধন করেন নর্দান ইউনিভার্সিটির উপাচার্য প্রফেসর ড. আনোয়ার হোসেন।

উদ্বোধনী বক্তব্যে তিনি বলেন, এডিস মশাবাহিত ডেঙ্গু রোগ সারাদেশে মহামারি আকার ধারণ করেছে। সচেতনতার অভাবে এর মাত্রা বেড়েই চলেছে, তাই সমাজ, পরিবার তথা রাষ্ট্রের প্রতিটি নাগরিকের দায়িত্ব হয়ে পড়েছে, এই মশাবাহিত রোগ ডেঙ্গু থেকে নিজে বাঁচতে ও পাশের মানুষটিকে বাঁচাতে সচেতনতা বৃদ্ধি করা। ডেঙ্গু প্রতিরোধে সরকার ও সিটি কর্পোরেশন যে ভূমিকা নিয়েছে তার জন্য ধন্যবাদজ্ঞাপন করেন।

এছাড়াও, তিনি ব্যক্তি পর্যায়, সামাজিক যোগাযোগ মাধ্যম ও গণমাধ্যমেও এই বিষয়ে সচেতনতামূলক সংবাদ প্রচার করার অনুরোধ করেন।

র‌্যালিতে আরো উপস্থিত ছিলেন এনইউবি পাবলিক হেলথ বিভাগীয় প্রধান ড. (লে. কর্ণেল) সরদার মাহমুদ হোসেনসহ বিভিন্ন বিভাগের বিভাগীয় প্রধান, শিক্ষকমন্ডলী ও শিক্ষার্থীরা।

মেহেরুল্লাহ হলে মাদক, র‍্যাগিং ও ধূমপান নিষিদ্ধ করল যবিপ্রব…
  • ০৯ আগস্ট ২০২৬
‘ক্ষ্যাপ’ নিয়ে জাতীয় ফুটবলারদের হুঁশিয়ারি বাফুফে সভাপতির
  • ০৯ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতির শপথ অনুষ্ঠানের জন্য ৬ কমিটি করল সরকার 
  • ০৯ আগস্ট ২০২৬
অগ্নিঝরা জুলাইয়ে অবদানের রাষ্ট্রীয় স্বীকৃতি চান চিকিৎসকরা
  • ০৯ আগস্ট ২০২৬
প্রথমবারের মতো ফেলানীর কফিন মোড়ানো ছবি, শেয়ার করলেন জুলকারন…
  • ০৯ আগস্ট ২০২৬
রাষ্ট্রপতি হওয়ার বিষয়ে দ্য ডেইলি ক্যাম্পাসকে যা বললেন মির্জ…
  • ০৯ আগস্ট ২০২৬