প্রথমবারের মতো ফেলানীর কফিন মোড়ানো ছবি, শেয়ার করলেন জুলকারনাইন সায়ের

০৯ আগস্ট ২০২৬, ০৭:৫৮ PM , আপডেট: ০৯ আগস্ট ২০২৬, ০৮:০১ PM
ফেলানী খাতুনের অপ্রকাশিত ছবি

ফেলানী খাতুনের অপ্রকাশিত ছবি © সংগৃহীত

ভারতীয় সীমান্ত রক্ষীদের গুলিতে নিহত হওয়া ফেলানী খাতুনের অপ্রকাশিত ছবি প্রথমবারের মতো জনসমক্ষে আনলেন কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল জাজিরার অনুসন্ধানী সাংবাদিক জুলকারনাইন সায়ের। রবিবার (৯ আগস্ট) নিজের ফেসবুকে এ ছবি প্রকাশ করেন সায়ের। 

ফেসবুকে তিনি লিখেন, ‘ফেলানীর লাশের মুখ হয়ত আপনারা অনেকেই কখনো দেখেননি। ২০১১ সালের ৭ জানুয়ারি বিএসএফ সদস্য অমিয় ঘোষের গুলিতে নিহত ১৫ বছর বয়সী এই বাংলাদেশি কিশোরীর লাশের কফিন তার পরিবার যেভাবে গ্রহণ করেছিল, সেই ছবি আজ আপনাদের জ্ঞাতার্থে প্রকাশ করা হলো।’

তিনি আরও লিখেন, ‘পতিত স্বৈরাচার গোষ্ঠী গত দেড় যুগ ধরে ভারতের সহায়তায় কীভাবে দানবে পরিণত হয়েছিল, তা নিশ্চয়ই বলার অপেক্ষা রাখে না। কিন্তু প্রশ্ন হলো, জুলাই স্মৃতি জাদুঘর থেকে ফেলানীর প্রতি সম্মান ও সীমান্তে ভারতের নির্বিচার হত্যার বিভিন্ন দালিলিক প্রমাণ কাদের মদদে সরিয়ে ফেলা হয়েছে ‘

সেখানে তিনি দাবি জানান, ‘অনতিবিলম্বে ফেলানী ও সীমান্ত হত্যার শিকার অন্যান্য বাংলাদেশিদের স্মৃতির সম্মানে স্থাপন করা সকল চিহ্ন পুনঃস্থাপনের দাবি জানাচ্ছি।’

উল্লেখ্য গত ৫ আগস্ট উদ্ধোধন করা জুলাই স্মৃতি জাদুঘর থেকে শহীদ ফেলানীর ছবি সম্বলিত স্মৃতি চিহ্ন সরিয়ে ফেলার অভিযোগ উঠে সামাজিক যোগাযোগ মাধ্যমে। মুলত সেই ঘটনার ধারাবাহিকতায় ফেলানীর ছবি প্রকাশ্যে আনলেন সায়ের। 

‎জাবির নবনিযুক্ত ভিসির ছবি ব্যবহার করে টাকা দাবি, থানায় জিডি
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
প্রাইমারিতে নিয়োগপত্র না পাওয়ার কারণ জানতে চেয়ে বঞ্চিতদের আ…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
ছাত্রদলের দুই গ্রুপের মারামারি: সংবাদ সংগ্রহের সময় সাংবাদি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চীনে বাংলাদেশ ও ইকুয়েডরের দুই প্রতিষ্ঠানের সমঝোতা স্মারক স্…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
বিয়ে হয়নি সেই প্রেমিক যুগলের, রাতে মুচলেকা নিয়ে পরিবারের জি…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে কনফুসিয়াস ইনস্টিটিউটের যাত্রা শু…
  • ২৭ সেপ্টেম্বর ২০২৬