রবীন্দ্র প্রয়াণ দিবস

শিল্পকলা একাডেমির আয়োজনে গাইলেন রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা

০৯ আগস্ট ২০২৬, ০৫:১৬ PM
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থীরা

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থীরা © সৌজন্য প্রাপ্ত

কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের প্রয়াণ দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে সমবেত সংগীত পরিবেশনায় অংশ নিয়েছেন রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের শিক্ষার্থীরা।

শনিবার (৮ আগস্ট) গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় এবং বাংলাদেশ শিল্পকলা একাডেমির আয়োজনে এ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। বাংলাদেশ শিল্পকলা একাডেমির জাতীয় নাট্যশালা মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে রবীন্দ্রনাথ ঠাকুরের সৃষ্টিকর্ম ও সাংস্কৃতিক উত্তরাধিকারের প্রতি শ্রদ্ধা নিবেদন করা হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী নিতাই রায় চৌধুরী, এমপি। সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের সচিব কানিজ মওলার সভাপতিত্বে অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক কবি শেখ রেজাউদ্দিন আহমেদ (রেজাউদ্দিন স্টালিন)।

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের পাশাপাশি ঢাকা বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয় এবং সরকারি সংগীত কলেজের শিক্ষার্থীরাও অনুষ্ঠানে অংশ নেন। সম্মিলিত সংগীত পরিবেশনার মধ্য দিয়ে কবিগুরুর স্মৃতির প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করা হয়।

‎জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটক, সন্দেহজনক কথোপকথনের অভি…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
নিচতলার দরজা খুলে দেখা গেল লিফট নেই, চতুর্থ তলায় আটকা ৪ ছাত…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের কারণে মারা যেতে পারে ১০০ কোটি মানুষ, দাবি বিল গেটসের
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোট-জাল জব্দ, আটক ১৭ জেলে
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ-চীনের যৌথ উদ্যোগ: চবিতে যাত্রা শুরু কনফুসিয়াস ইনস…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬