প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ফ্যামিলি ডে অনুষ্ঠিত

০৮ আগস্ট ২০২৬, ০৮:৩৫ PM
প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ফ্যামিলি ডে অনুষ্ঠিত

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির ফ্যামিলি ডে অনুষ্ঠিত © সংগৃহীত

শিক্ষা কার্যক্রমের পাশাপাশি পারস্পরিক সৌহার্দ্য, সম্প্রীতি ও কর্মস্পৃহা বৃদ্ধির লক্ষ্যে প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উদ্যোগে দুই দিনব্যাপী ‘Family Day 2026’ সফলভাবে অনুষ্ঠিত হয়েছে। ঢাকার অদূরে পদ্মা রেস্ট হাউসে আয়োজিত এ অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের কর্মকর্তা ও তাঁদের পরিবারবর্গ স্বতঃস্ফূর্তভাবে অংশগ্রহণ করেন।

অনুষ্ঠানে উপস্থিত ছিলেন প্রেসিডেন্সি ইউনিভার্সিটির উপাচার্য অধ্যাপক ড. মো. আব্দুল মান্নান চৌধুরী, বোর্ড অব ট্রাস্টিজের সম্মানিত প্রিন্সিপাল অ্যাডভাইজার অধ্যাপক ড. মো. আনোয়ারুল কবির, রেজিস্ট্রার মো. সাকির হোসাইন, পরীক্ষা নিয়ন্ত্রক মোহাম্মদ জাহেদুর রহমানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন প্রশাসনিক বিভাগের প্রধান ও কর্মকর্তাবৃন্দ।

গত বুধবার (৫ আগস্ট) দিনব্যাপী আয়োজিত অনুষ্ঠানে ছিল বিভিন্ন ধরনের ফান গেম, ফুটবল ম্যাচ, সাঁতার প্রতিযোগিতা এবং আরও নানা বিনোদনমূলক আয়োজন। এসব কার্যক্রম কর্মকর্তাদের মধ্যে পারস্পরিক সম্প্রীতি, দলগত সহযোগিতা ও সৌহার্দ্যপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

প্রেসিডেন্সি ইউনিভার্সিটির এডমিশন অ্যান্ড পাবলিক রিলেশনস বিভাগের প্রধান জাহিদ হাসানের সঞ্চালনায় অনুষ্ঠানের প্রধান আকর্ষণ ছিল আকর্ষণীয় র‍্যাফেল ড্র এবং মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। যা অংশগ্রহণকারীদের আনন্দকে আরও প্রাণবন্ত করে তোলে। পাশাপাশি মনোরম প্রাকৃতিক পরিবেশে সবাই একসঙ্গে আনন্দঘন সময় উপভোগ করেন এবং স্মরণীয় মুহূর্তগুলো ক্যামেরাবন্দি করেন।

অনুষ্ঠানটি সফলভাবে আয়োজনের জন্য প্রেসিডেন্সি ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যানের প্রতি কর্মকর্তারা আন্তরিক কৃতজ্ঞতা প্রকাশ করেন। তাঁরা বলেন, এ ধরনের আয়োজন কর্মক্ষেত্রে ইতিবাচক পরিবেশ সৃষ্টি, পারস্পরিক সহযোগিতা বৃদ্ধি এবং একটি পারিবারিক বন্ধন গড়ে তুলতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

কলেজের ল্যাব সহকারীদের গ্রেড বৈষম্য নিয়ে যা বললেন মাউশি ডিজি
  • ১৫ অক্টোবর ২০২৬
সংসদে গণতন্ত্রের কথা বললেও ক্যাম্পাসে গণতন্ত্র হত্যা করছে ব…
  • ১৫ অক্টোবর ২০২৬
সাফ চ্যাম্পিয়নশিপে খেলবেন রোনান সুলিভান
  • ১৫ অক্টোবর ২০২৬
৩০ মার্কেটিং অফিসার নিয়োগ দেবে মিনিস্টার হাই-টেক পার্ক, আবে…
  • ১৫ অক্টোবর ২০২৬
শিক্ষকদের পে-স্কেল নিয়ে নতুন তথ্য জানালেন মাউশি ডিজি
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকারি কর্মকর্তাদের যোগসাজশে যুব উন্নয়নের প্রশ্নফাঁস, গ্রেপ…
  • ১৫ অক্টোবর ২০২৬