সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘মঞ্চ উৎসব’

০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৯ PM
সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘মঞ্চ উৎসব’

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ে দুই দিনব্যাপী ‘মঞ্চ উৎসব’ © সংগৃহীত

সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের সাউথইস্ট মুভি অ্যান্ড ড্রামা ক্লাবের উদ্যোগে দুই দিনব্যাপী ‘মঞ্চ উৎসব’ অনুষ্ঠিত হয়েছে। ৩১ আগস্ট ও ১ সেপ্টেম্বর আয়োজিত এ উৎসবে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীরা অংশ নেন। উৎসবের সার্বিক সহযোগিতায় ছিল রিভো বাংলাদেশ ও পাওয়ারবিন।

৩১ আগস্ট উৎসবের প্রথম দিনে বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজ থেকে আসা শিক্ষার্থীরা নাটক, অভিনয়, গান ও কসপ্লেসহ বিভিন্ন পরিবেশনায় অংশ নেন। পাশাপাশি এসব বিষয়ে প্রতিযোগিতারও আয়োজন করা হয়।

প্রতিযোগিতায় অংশ নেওয়া শিক্ষার্থীদের মধ্য থেকে বিজয়ীদের নাম প্রথম দিনেই ঘোষণা করা হয়। বিজয়ীদের পুরস্কার প্রদান করা হয় উৎসবের দ্বিতীয় দিনে।

উৎসবের প্রথম দিনে উপস্থিত ছিলেন সাউথইস্ট বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার (ভারপ্রাপ্ত) উইং কমান্ডার রফিকুল ইসলাম (অবসরপ্রাপ্ত)। তিনি উৎসবের বিভিন্ন আয়োজন ও শিক্ষার্থীদের পরিবেশনা উপভোগ করেন। এবং দ্বিতীয় দিন উপস্থিত ছিলেন ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. ইউসুফ মাহবুবুল ইসলাম ও প্রফেসর ড. ফারহানা হেলাল মেহতাব, ডিন, স্কুল অব ল।

১ সেপ্টেম্বর উৎসবের দ্বিতীয় দিনের আয়োজনে বিনোদন অঙ্গনের বেশ কয়েকজন পরিচিত অভিনয়শিল্পী ও বিশিষ্ট অতিথি উপস্থিত ছিলেন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অভিনেত্রী দিলারা জামান। বিশেষ অতিথি হিসেবে ছিলেন অভিনেতা ও নির্মাতা গাজী রাকায়েত,অভিনেতা শ্যামল মাওলা,  অভিনেতা আবদুল্লাহ রানা। এ ছাড়াও ছিলেন অভিনেত্রী তাবাসসুম সোহা,  মালু দেওয়ান এবং নওশেবা।

দ্বিতীয় দিনের আয়োজনে বিভিন্ন প্রতিযোগিতায় বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। শিক্ষার্থীদের অভিনয়, গান ও সাংস্কৃতিক পরিবেশনার পাশাপাশি অতিথি শিল্পীদের উপস্থিতিতে উৎসবের আয়োজন হয়ে ওঠে প্রাণবন্ত।

আয়োজকেরা জানান, শিক্ষার্থীদের সৃজনশীলতা ও সাংস্কৃতিক প্রতিভা বিকাশের সুযোগ তৈরি করাই এ আয়োজনের অন্যতম উদ্দেশ্য। বিভিন্ন বিশ্ববিদ্যালয় ও কলেজের শিক্ষার্থীদের একই মঞ্চে এনে তাঁদের প্রতিভা প্রকাশের সুযোগ করে দিতেই ‘মঞ্চ উৎসবের’ আয়োজন করা হয়েছে। শিক্ষার্থীদের স্বতঃস্ফূর্ত অংশগ্রহণে দুই দিনের এ আয়োজন পরিণত হয় শিক্ষার্থী ও সংস্কৃতিপ্রেমীদের মিলনমেলায়।

গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, নেওয়া হয়েছে এপিসি— নজ…
  • ১৬ নভেম্বর ২০২৬
ত্বকের যত্নে যে ৫ ঘরোয়া পদ্ধতি হতে পারে বিপজ্জনক
  • ১৬ নভেম্বর ২০২৬
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের খসড়া নীতিমালা নিয়ে সভা…
  • ১৬ নভেম্বর ২০২৬
শিক্ষকের আপত্তিকর ছবি ফেসবুকে ভাইরাল, পদত্যাগ দাবিতে স্কুলে…
  • ১৬ নভেম্বর ২০২৬
রাতের আঁধারে স্কুলের ভেতর নারীসহ নৈশপ্রহরী আটক
  • ১৬ নভেম্বর ২০২৬
৫০ বিশ্ববিদ্যালয়ে চালু হচ্ছে তৃতীয় ভাষা, চাকরির সুযোগ কতটা?
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950