এডাস্ট উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের বিদায় সংবর্ধনা

০১ সেপ্টেম্বর ২০২৬, ০৭:২৪ PM
বিদায় সংবর্ধনা

বিদায় সংবর্ধনা © সৌজন্য প্রাপ্ত

অতীশ দীপঙ্কর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (এডাস্ট) উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের বিদায় সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে। সোমবার বিশ্ববিদ্যালয়ের অডিটোরিয়ামে আয়োজিত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এম. শামসুল আলম লিটন। অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের সাবেক সচিব মো. সাইদুর রহমান।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সিনিয়র ভাইস চেয়ারম্যান আরিফুল বারী মজুমদার, সদস্য-সচিব মো. কামরুজ্জামান লিটু, সদস্য কামরুন নেহার, সেলিনা বেগম ও মো. জুনায়েত আহমেদ।

আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বোর্ড অব ট্রাস্টিজের সদস্য-সচিব মো. কামরুজ্জামান লিটুর সহধর্মিণী সানজিদা জামান, উপাচার্য অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের সহধর্মিণী ও স্টামফোর্ড ইউনিভার্সিটির এনভায়রনমেন্টাল সায়েন্স বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান ড. মাহমুদা পারভীন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের লেদার ইঞ্জিনিয়ারিং অ্যান্ড টেকনোলজি ইনস্টিটিউটের অধ্যাপক ড. সবুর আহমেদ এবং বিশ্ববিদ্যালয় অ্যালামনাই অ্যাসোসিয়েশনের সভাপতি এম. রাজীবুল ইসলাম তালুকদার (বিন্দু) ও সদস্যবৃন্দসহ বিশিষ্ট ব্যক্তিরা।

স্বাগত বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার মো. আব্দুল কাইউম সরদার। স্মৃতিচারণ করে বক্তব্য দেন ব্যবসায় অনুষদের ডিন অধ্যাপক ড. মো. আশরাফ আলী খান, এগ্রিবিজনেস বিভাগের অ্যাডভাইজর ও শেরে-বাংলা কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মির্জা হাসানুজ্জামানসহ বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান এবং স্কিলস ডেভেলপমেন্ট ইনস্টিটিউটের ম্যানেজার (অ্যাডমিন)। 

এছাড়া উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত ট্রেজারার সৈয়দা সারাহ্ আনওয়ার, বিভিন্ন অনুষদের ডিন, বিভাগীয় প্রধান, কো-অর্ডিনেটর, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা। অনুষ্ঠানে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের বিশ্ববিদ্যালয়ে কর্মজীবন ও অবদানের ওপর একটি ডকুমেন্টারি ফিল্ম প্রদর্শন করা হয়। এটি পরিচালনা করেন জার্নালিজম অ্যান্ড মিডিয়া স্টাডিজ বিভাগের প্রভাষক ফরহাদ হুসাইন। মানপত্র পাঠ করেন একই বিভাগের প্রভাষক কেয়া বোস।

বক্তারা বিশ্ববিদ্যালয়ের শিক্ষা, গবেষণা ও প্রশাসনিক উন্নয়নে অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলমের অবদানের কথা স্মরণ করে তার ভবিষ্যৎ জীবনের সাফল্য ও সমৃদ্ধি কামনা করেন। বিশ্ববিদ্যালয় পরিবারের পক্ষ থেকে তাকে সম্মাননা ও শুভেচ্ছা জানানো হয়।

অনুষ্ঠানটি সফলভাবে আয়োজন করায় উদযাপন কমিটির আহ্বায়ক, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক ও চেয়ারম্যান শারমিন আকতারকে ধন্যবাদ জানানো হয়। অনুষ্ঠান সঞ্চালনা করেন ফার্মেসি বিভাগের সহকারী অধ্যাপক তাসফিয়া জামান মৌরী ও আইন বিভাগের প্রভাষক রিফাত নিয়াজী সিনথিয়া।

অধ্যাপক ড. মো. জাহাঙ্গীর আলম ২০২২ সালের জানুয়ারিতে এডাস্টের উপাচার্য হিসেবে দায়িত্ব গ্রহণ করেন। তার নেতৃত্বে ২০২২ ও ২০২৫ সালে তৃতীয় ও চতুর্থ সমাবর্তন অনুষ্ঠিত হয়। তার মেয়াদে কয়েকটি নতুন একাডেমিক প্রোগ্রাম চালু, ইনোভেশন হাব ও স্কিল ডেভেলপমেন্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। ৩১ আগস্ট ২০২৬ তার দায়িত্বের মেয়াদ শেষ হওয়ায় তিনি ঢাকা বিশ্ববিদ্যালয়ের নিজ বিভাগে অধ্যাপক হিসেবে একাডেমিক কার্যক্রমে ফিরে যাবেন।

‘গোল্ডেন জিপিএ-৫’ প্রাপ্তদের ল্যাপটপ দেবে সরকার
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
এইচএসসি পাসেই ৫০ সেলস অ্যান্ড মার্কেটিং অফিসার নেবে মিনিস্ট…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
গাজীপুর কৃষি বিশ্ববিদ্যালয়ে প্রথমবার জাতীয় পল্লী উন্নয়ন দিব…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
‘ম্যাডামের মেসেজে হা হা রিঅ্যাক্ট’—সনদ আটকে দিল বিশ্ববিদ্যা…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
বিএনপি নেতার বাড়িতে গুলি, অস্ত্রসহ ছাত্রদল নেতা গ্রেফতার
  • ০১ সেপ্টেম্বর ২০২৬
উৎপাদন জটিলতায় বাংলাদেশে এলএনজি রপ্তানি বাতিলের মেয়াদ বাড়াল…
  • ০১ সেপ্টেম্বর ২০২৬