আইইউবির বিজনেস স্কুলের ডিন এবং অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি অ্যাডভাইজর হলেন অধ্যাপক ইমরান রহমান

০১ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৪ PM
অধ্যাপক ইমরান রহমান ও আইইউবির লোগো

অধ্যাপক ইমরান রহমান ও আইইউবির লোগো © টিডিসি সম্পাদিত

ইনডিপেনডেন্ট ইউনিভার্সিটি, বাংলাদেশের (আইইউবি) স্কুল অফ বিজনেস অ্যান্ড এন্ট্রাপ্রেনিউরশিপের ডিন এবং অ্যাডমিনিস্ট্রেটিভ পলিসি অ্যাডভাইজর হিসেবে যোগ দিয়েছেন অধ্যাপক ইমরান রহমান। 

মঙ্গলবার (১ সেপ্টেম্বর) তিনি এ পদে যোগদান করেন। এর আগে দুই মেয়াদে ইউনিভার্সিটি অব লিবারেল আর্টস বাংলাদেশের (ইউল্যাব) উপাচার্য হিসেবে দায়িত্ব পালন করেছেন উচ্চশিক্ষায় চার দশকের বেশি অভিজ্ঞতাসম্পন্ন অধ্যাপক রহমান।

এর আগে অধ্যাপক রহমান ঢাকা বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন ইনস্টিটিউটের (আইবিএ) শিক্ষক এবং বিবিএ প্রোগ্রামের চেয়ারপারসন হিসেবে কাজ করেছেন। প্রাতিষ্ঠানিক রূপান্তর, শিক্ষক উন্নয়ন, সুশাসন ও শিল্প খাতের সঙ্গে সম্পৃক্ততা বৃদ্ধিতে তাঁর দীর্ঘ অভিজ্ঞতা রয়েছে। 

আইইউবিতে তিনি শিক্ষক ও একাডেমিক নেতৃত্বের মান উন্নয়নের পাশাপাশি, বিশ্ববিদ্যালয়ের বিজনেস স্কুলকে ব্যবসায় শিক্ষার ক্ষেত্রে শীর্ষ পছন্দ হিসেবে শিক্ষার্থীদের কাছে প্রতিষ্ঠিত করতে কাজ করবেন।

২৪ ঘণ্টায় তিন বিভাগে বৃষ্টির আভাস
  • ১৭ অক্টোবর ২০২৬
অভিজিৎ দীপক ও নেহা বোরাকে ফের আটক দিল্লি পুলিশের
  • ১৭ অক্টোবর ২০২৬
শনিবার যেসব এলাকায় দীর্ঘসময় বিদ্যুৎ থাকবে না
  • ১৭ অক্টোবর ২০২৬
জ্বালানি নিরাপত্তা জোরদারে সৌদি আরব-কাতারের সহযোগিতা চাইল ব…
  • ১৭ অক্টোবর ২০২৬
বিসিবির কাভার্ডভ্যান থেকে চুরি হওয়া টাকা যেভাবে উদ্ধার হলো
  • ১৭ অক্টোবর ২০২৬
শখের বসে ভ্যান চালাতে গিয়ে প্রাণ গেল নবম শ্রেণির ছাত্রের
  • ১৬ অক্টোবর ২০২৬