বাংলাদেশ ইউনিভার্সিটিতে ৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু

১৬ আগস্ট ২০২৬, ০৬:৩২ PM
মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ইউনিভার্সিটির রেজিস্ট্রার বি. জে. মোঃ মাহবুবুল হক (অব.)

মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ইউনিভার্সিটির রেজিস্ট্রার বি. জে. মোঃ মাহবুবুল হক (অব.) © সংগৃহীত

ফল সেমিস্টারের ৬ দিনব্যাপী ভর্তি মেলা শুরু হয়েছে বাংলাদেশ ইউনিভার্সিটিতে।  আজ রবিবার (১৬ আগস্ট)  ইউনিভার্সিটির মোহাম্মদপুরের আদাবরস্থ স্থায়ী ক্যাম্পাসে সকালে মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ ইউনিভার্সিটির রেজিস্ট্রার বি. জে. মোঃ মাহবুবুল হক (অব.)। এ সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ফ্যাকাল্টি অব বিজনেস এডমিনিস্ট্রেশন ও ইকোনমিক্স অনুষদের ডীন প্রফেসর ড. মোঃ তাজুল ইসলাম, ফ্যাকাল্টি অব আর্টস, সোস্যাল সাইন্স এন্ড ‘ল’ অনুষদের ডীন অধ্যাপক মোঃ হুমায়ুন কবির, সিএসই বিভাগের বিভাগীয় প্রধান মোঃ সাদিক ইকবাল, সোসিওলজি বিভাগের বিভাগীয় প্রধান ড. এম. এম. এনামুল আজিজ, ফার্মেসী বিভাগের বিভাগীয় প্রধান প্রফেসর আবুল কালাম আজাদ, ব্যবসায় প্রশাসন বিভাগের বিভাগীয় প্রধান ড. মোঃ আবু ইছা গাজী, ইইই বিভাগের বিভাগীয় প্রধান সৈয়দ খালিদ হোসেন, স্থাপত্য বিভাগের বিভাগীয় প্রধান শেখ ইতমাম সউদ সহ ছাত্র-ছাত্রী, শিক্ষক, কর্মকর্তাগণ।

এবারের ভর্তি মেলায় বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগে ভর্তিচ্ছুক ছাত্রছাত্রীরা তাদের প্রয়োজনীয় বিষয় সম্পর্কে অবগত হওয়ার পাশাপাশি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন সুযোগ-সুবিধা সরজমিনে পরিদর্শনের সুযোগ পাবে। এছাড়া মেলা চলাকালীন শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের অভিজ্ঞ ও সিনিয়র অধ্যাপকদের সাথে সরাসরি মতবিনিময়ের মাধ্যমে উচ্চশিক্ষার বিভিন্ন বিষয়ের বিস্তারিত তথ্যসহ যুগোপযোগী শিক্ষার দিক নির্দেশনামূলক তথ্য সংগ্রহ করতে পারবেন।

উল্লেখ্য, মেলা চলাকালীন বিশ্ববিদ্যালয়ের ফল সেমিস্টারে বিভিন্ন বিভাগে ভর্তিচ্ছুক ছাত্রছাত্রীরা তাদের এসএসসি ও এইচএসসি ফলাফলের উপর সর্বনিম্ন ১০% থেকে সর্বোচ্চ ১০০% কোর্স ফি মওকুফ ছাড়াও মেলায় অতিরিক্ত ৫ (পাঁচ) হাজার টাকা থেকে ১০ (দশ) হাজার টাকা মওকুফে ভর্তির সুযোগ পাবেন। 

প্রতিদিন সকাল ১০টা থেকে শুরু হয়ে মেলা চলবে বিকেল ৪টা পর্যন্ত। মেলা শেষ হবে আগামী ২১ আগস্ট শুক্রবার।

শিক্ষকদের সিকিউরিটি-মর্যাদা-সচ্ছলতার একটাই রাস্তা জাতীয়করণ
  • ১৫ অক্টোবর ২০২৬
প্রথমবারের মতো ট্রান্সপোর্ট পার্টনার পেল বিসিবি
  • ১৫ অক্টোবর ২০২৬
সরকারি হচ্ছে রাজধানীর এক কলেজ
  • ১৫ অক্টোবর ২০২৬
পূজার ছুটিতে যবিপ্রবির বিশেষ পরিবহন সেবা, উচ্ছ্বসিত শিক্ষার…
  • ১৫ অক্টোবর ২০২৬
ঢাকায় বসছে ৪ জাতি নারী হ্যান্ডবল টুর্নামেন্ট
  • ১৫ অক্টোবর ২০২৬
নতুন দায়িত্ব পেলেন স্বরাষ্ট্রমন্ত্রী
  • ১৫ অক্টোবর ২০২৬