ইউআইইউতে ‘ভালোবাসায় বাড়ানো হাত’ বই পর্যালোচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠিত 

১৬ আগস্ট ২০২৬, ০৭:৪৭ AM
বই পর্যালোচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান

বই পর্যালোচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান © সংগৃহীত

ইউনাইটেড ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি'র (ইউআইইউ) মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের আয়োজনে ‘ভালেবাসায় বাড়ানো হাত’ বই পর্যালোচনা প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল ইউআইইউ ক্যাম্পাসে অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে মূল আলোচক হিসেবে উপস্থিত ছিলেন দৈনিক প্রথম আলো পত্রিকার সম্পাদক ও ‘ভালোবাসায় বাড়ানো হাত’ বইটির লেখক মতিউর রহমান। সম্মানিত অতিথি হিসাবে উপস্থিত ছিলেন ইউআইইউ বোর্ড অব ট্রাস্টিজ'র সদস্য অধ্যাপক ড. মো. ফৈয়াজ খান। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন ইউআইইউ'র উপাচার্য অধ্যাপক ড. মো. আবুল কাশেম মিয়া। অনুষ্ঠানের শুরুতে স্বাগত বক্তব্য প্রদান করেন ইউআইইউ'র মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের প্রধান ড. শেখ মোহাম্মদ শফিউল ইসলাম।

এই প্রতিযোগিতায় ইউআইইউ'র ইংরেজি বিভাগ, পরিবেশ ও উন্নয়ন অধ্যয়ন (ইডিএস) বিভাগ এবং মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম (এমএসজে) বিভাগের শিক্ষার্থীরা অংশগ্রহণ করে। অংশগ্রহণকারী শিক্ষার্থীরা বইটির বিষয়বস্তু নিয়ে তাদের সমালোচনামূলক বিশ্লেষণ, নিজস্ব উপলব্ধি ও সৃজনশীল চিন্তাভাবনা তুলে ধরেন।

প্রধান আলোচক দৈনিক প্রথম আলোর সম্পাদক মতিউর রহমান তার রচিত 'ভালোবাসায় বাড়ানো হাত' বইটির বিষয়বস্তু সংক্ষেপে তুলে ধরেন এবং বইটি লেখার সঙ্গে জড়িয়ে থাকা বিভিন্ন স্মৃতি ও অভিজ্ঞতা স্মৃতিচারণ করেন। তিনি বলেন, বই পড়ার মাধ্যমে মানুষ শুধু জ্ঞান অর্জন করে না, বরং সমাজ, মানুষ ও জীবনকে নতুনভাবে উপলব্ধি করার সুযোগ পায়। তিনি আরও বলেন, তরুণ প্রজন্মের চিন্তাশক্তি, মানবিক মূল্যবোধ এবং সমাজের প্রতি দায়বদ্ধতা বিকাশে বই পড়া গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে।

অনুষ্ঠানে অধ্যাপক ড. মো. ফৈয়াজ খান তার বক্তব্যে তরুণদের মধ্যে বই পড়ার অভ্যাস গড়ে তোলা এবং পাঠ-পর্যালোচনার সংস্কৃতি গড়ে তোলার উপর গুরুত্ব দেন। এছাড়াও তিনি বলেন, নিয়মিত বই পড়া তরুণদের জ্ঞান ও চিন্তার পরিধি বিস্তৃত এবং মননশীলতা বিকাশে সহায়তা করে। 

সভাপতির ব্যক্তব্যে ইউআইইউ'র উপাচার্য অধ্যাপক ড. মো: আবুল কাশেম মিয়া বলেন-  বই মানুষের চিন্তার জগৎকে সমৃদ্ধ করে এবং সমাজ ও জীবনকে গভীরভাবে বুঝতে সাহায্য করে। এছাড়াও তিনি, শিক্ষাথীদের মধ্যে পাঠাভ্যাস গড়ে তোলা এবং তাদেরকে মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে এ ধরনের আয়োজন গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে, বলে আশাবাদ ব্যক্ত করেন।

বই পর্যালোচনা প্রতিযোগিতায় ১ম হয়েছে মিডিয়া স্টাডিজ অ্যান্ড জার্নালিজম বিভাগের ছাত্র মিয়াজী হোসাইন আবরার, পুরস্কার হিসেবে একটি ল্যাপটপ, ২য় হয়েছে একই বিভাগের ছাত্রী ফারহানা ফাইজা জিম, পুরস্কার হিসেবে একটি মনিটর এবং ৩য় হয়েছে পরিবেশ ও উন্নয়ন অধ্যয়ন (ইডিএস) বিভাগের ছাত্র মাশরাফি কামাল শাফি, পুরস্কার হিসেবে একটি হেডফোন প্রদান করা হয়। এছাড়া অতিথিরা প্রতিযোগিতায় অংশগ্রহণকারী প্রত্যেক শিক্ষার্থীকে এক সেট বই ও সার্টিফিকেট প্রদান করেন।

উক্ত অনুষ্ঠানে গীতিকার ও সুরকার কবির বকুল, জনপ্রিয় লেখক ও সাংবাদিক রাহিতুল ইসলাম, স্কিলআপার'র প্রতিষ্ঠাতা ও সিইও শামীম হুসাইন, অনলাইন বুকশপ প্রথমা ডটকমা'র ইনচার্জ রাসেল রায়হানসহ  বিশ্ববিদ্যালয়ের শিক্ষক-শিক্ষিকা, কর্মকর্তা, শিক্ষার্থী এবং আমন্ত্রিত বিশিষ্ট্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন। অনুষ্ঠানের সহযোগী হিসাবে ছিলেন প্রথমা ডটকম ও স্কিলআপার। 

‎সাংগঠনিক শৃঙ্খলা ভঙ্গের অভিযোগে জাবি ছাত্রদল নেত্রী আঞ্জুম…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
তৃতীয়-পঞ্চম শ্রেণির তথ্য সংগ্রহে প্রাথমিক শিক্ষা অধিদপ্তরের…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
ডিগ্রি ৩য় বর্ষে পাসের হার ৪৪.২৭ শতাংশ, ফল নিয়ে যা বললেন জাত…
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ডিগ্রি ৩য় বর্ষের ফল প্রকাশ
  • ২৫ সেপ্টেম্বর ২০২৬
গবেষণা থেকে লেখালেখি: এআইয়ের স্মার্ট ব্যবহারের পাঠ মেরিটাইম…
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬
‘শেখ হাসিনা দেশকে তলাবিহীন ঝুড়িতে পরিণত করেছিলেন’
  • ২৪ সেপ্টেম্বর ২০২৬