শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির ট্রেজারার হলেন ড. বেহযাদ নূর

১৩ আগস্ট ২০২৬, ০৫:১৭ PM , আপডেট: ১৩ আগস্ট ২০২৬, ০৫:১৮ PM
 ড. বেহযাদ নূর ও শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির লোগো

ড. বেহযাদ নূর ও শান্ত-মারিয়াম ইউনিভার্সিটির লোগো © টিডিসি সম্পাদিত

শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির নতুন ট্রেজারার হিসেবে বিশ্ববিদ্যালয়ের ব্যবসায় প্রশাসন বিভাগের অধ্যাপক ড. বেহযাদ নূরকে নিয়োগ দেওয়া হয়েছে। বৃহস্পতিবার (১৩ আগস্ট) শিক্ষা মন্ত্রণালয়ের মাধ্যমিক ও উচ্চশিক্ষা বিভাগের বেসরকারি বিশ্ববিদ্যালয়-১ শাখা থেকে এ-সংক্রান্ত প্রজ্ঞাপন জারি করা হয়।

প্রজ্ঞাপনে বলা হয়, রাষ্ট্রপতি ও চ্যান্সেলরের অনুমোদনক্রমে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০-এর ৩৩(১) ধারা অনুযায়ী অধ্যাপক ড. বেহযাদ নূরকে শান্ত-মারিয়াম ইউনিভার্সিটি অব ক্রিয়েটিভ টেকনোলজির ট্রেজারার পদে নিয়োগ দেওয়া হয়েছে। 

নিয়োগের শর্ত অনুযায়ী, যোগদানের তারিখ থেকে তার নিয়োগের মেয়াদ হবে চার বছর। তবে রাষ্ট্রপতি ও চ্যান্সেলর যেকোনো সময় নিয়োগের আদেশ বাতিল করতে পারবেন।

তিনি বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নির্ধারিত বেতন-ভাতা ও পদসংশ্লিষ্ট অন্যান্য সুবিধা পাবেন। একই সঙ্গে বেসরকারি বিশ্ববিদ্যালয় আইন, ২০১০ অনুযায়ী তার ওপর অর্পিত দায়িত্ব পালন করতে হবে।

জনস্বার্থে জারি করা এ আদেশ অবিলম্বে কার্যকর হবে বলে প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়। 

‎জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটক, সন্দেহজনক কথোপকথনের অভি…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
নিচতলার দরজা খুলে দেখা গেল লিফট নেই, চতুর্থ তলায় আটকা ৪ ছাত…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের কারণে মারা যেতে পারে ১০০ কোটি মানুষ, দাবি বিল গেটসের
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোট-জাল জব্দ, আটক ১৭ জেলে
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ-চীনের যৌথ উদ্যোগ: চবিতে যাত্রা শুরু কনফুসিয়াস ইনস…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬