রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ড চেয়ারম্যান হলেন রবিন খান

১২ আগস্ট ২০২৬, ১০:২১ PM
রবিন খান

রবিন খান © সংগৃহীত

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের সভায় সর্বসম্মতিক্রমে বিশিষ্ট গণমাধ্যম ব্যক্তিত্ব রবিন খানকে আগামী পাঁচ বছরের জন্য ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান হিসেবে মনোনীত করা হয়েছে। এর আগে তিনি এই বিশ্ববিদ্যালয়ের ট্রাস্টি বোর্ডের ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করেছেন।

রবিন খান দেশের গণমাধ্যম, শিক্ষা, স্বাস্থ্যসেবা, আবাসন খাত ও সংস্কৃতি অঙ্গনের বিভিন্ন প্রতিষ্ঠানের সঙ্গে দীর্ঘদিন ধরে সম্পৃক্ত। বর্তমানে তিনি আবাসন খাতের প্রতিষ্ঠান দেশা হোল্ডিং এর চেয়ারম্যান এবং আনান প্যাক (বিডি) লিমিটেডের ভাইস-চেয়ারম্যান হিসেবে দায়িত্ব পালন করছেন। 

এ ছাড়া তিনি ইমপ্রেস ক্যাপিটাল লিমিটেড (আইসিএল), রংপুর কমিউনিটি মেডিকেল কলেজ হাসপাতাল (ডক্টরস ক্লিনিক), ডেন্টাল কলেজ এবং উত্তরবঙ্গের অন্যতম সুপরিচিত ব্যবসায়িক প্রতিষ্ঠান রংপুর গ্রুপের পরিচালনার সঙ্গে যুক্ত রয়েছেন। এছাড়া তিনি দেশের প্রথম ডিজিটাল টেলিভিশন চ্যানেল ‘চ্যানেল আই’এর প্রোগ্রাম ডিরেক্টর হিসেবে দায়িত্ব পালন করছেন।

প্রাতিষ্ঠানিক দায়িত্বের পাশাপাশি রবিন খান একজন নাট্য নির্মাতা, চলচ্চিত্র পরিচালক ও প্রযোজক। তার প্রযোজিত উল্লেখযোগ্য নাটকের মধ্যে রয়েছে ‘নীল নাকফুল’, ‘ছায়া মানবী’, ‘শিউলির বিয়ে’, ‘অন্যমন’, ‘মতি মাস্টারের মেয়ে’, ‘ডেউয়া পোলাউ ডট কম’ এবং ‘অজানা আতঙ্ক’। এর মধ্যে ‘ছায়া মানবী’ বাংলাদেশ টেলিভিশনে প্রচারিত দীর্ঘ পর্বের প্যাকেজ নাটকগুলোর অন্যতম। তার পরিচালিত প্রথম চলচ্চিত্র ‘মন দেবো মন নেবো’ মুক্তির অপেক্ষায় রয়েছে।

রবিন খান বাংলাদেশ প্রাইভেট মেডিকেল কলেজ অ্যাসোসিয়েশন (বিপিএমসিএ) এর সহসভাপতি হিসেবে টানা তিন মেয়াদে দায়িত্ব পালন করেছেন। তিনি বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি, বাংলাদেশ চলচ্চিত্র প্রযোজক সমিতি, টেলিভিশন প্রোগ্রাম প্রডিউসারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (টেলিপ্যাব) এবং ডিরেক্টরস গিল্ডের সদস্য। এ ছাড়া তিনি বনানী ফ্রেন্ডস কমিউনিটি ক্লাব লিমিটেড এবং বাংলাদেশ ফিল্ম ক্লাব লিমিটেডের আজীবন সদস্য। ব্যক্তিগত জীবনে তিনি এক কন্যা ও এক পুত্রসন্তানের জনক।

নতুন দায়িত্ব গ্রহণের পর রবিন খান বলেন, শিক্ষার গুণগত মানোন্নয়ন, মানসম্মত গবেষণার প্রসার এবং সৃজনশীলতার বিকাশের মাধ্যমে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়কে একটি আধুনিক, উদ্ভাবনমুখী ও মর্যাদাপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠানে পরিণত করতে চাই।

দেনমোহর ছিল ২ লাখ, বিচ্ছেদে অর্ধকোটি টাকা নিলেন সার্জেন্ট স…
  • ১৬ নভেম্বর ২০২৬
এনআইডি সংশোধন নিয়ে নির্বাচন কমিশনের বিশেষ সতর্কতা
  • ১৬ নভেম্বর ২০২৬
কর অঞ্চল-দিনাজপুরে নতুন নিয়োগ, আবেদন করতে পারবেন ৩ জেলার স্…
  • ১৬ নভেম্বর ২০২৬
গোপালগঞ্জে ১০ প্লাটুন বিজিবি মোতায়েন, নেওয়া হয়েছে এপিসি— নজ…
  • ১৬ নভেম্বর ২০২৬
ত্বকের যত্নে যে ৫ ঘরোয়া পদ্ধতি হতে পারে বিপজ্জনক
  • ১৬ নভেম্বর ২০২৬
বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠান জাতীয়করণের খসড়া নীতিমালা নিয়ে সভা…
  • ১৬ নভেম্বর ২০২৬
×
NORTH SOUTH
UNIVERSITY Center of Excellence
UNDERGRADUATE
ADMISSION
SPRING 2027
APPLY NOW
APPLICATION DEADLINE
NOVEMBER 22, 2026
ADMISSION TEST
NOVEMBER 28, 2026
WORLD RANKINGS 2027#801-1000
WORLD RANKINGS 2027#901-950