রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে ‘সুরের খেয়া’য় হাজার বছর’ শীর্ষক সঙ্গীত সম্মিলন অনুষ্ঠিত

০৬ আগস্ট ২০২৬, ১১:০৩ AM
রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে সংগীত সম্মেলন

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ে সংগীত সম্মেলন © টিডিসি ছবি

রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের প্রথম ব্যাচের (অষ্টম সেমিস্টার) শিক্ষার্থীদের উদ্যোগে ‘সুরের খেয়া’য় হাজার বছর’ শীর্ষক সঙ্গীত সম্মিলন অনুষ্ঠিত হয়েছে। দেশাত্মবোধক গান, রবীন্দ্রসংগীত ও আধুনিক গানের পরিবেশনায় প্রাণবন্ত হয়ে ওঠে আয়োজনটি।

বুধবার (৫ আগস্ট) বিকেলে মিরপুর-আশুলিয়া বেড়িবাঁধের বিরুলিয়ায় অবস্থিত প্রিয়াঙ্কা শুটিং জোনে এই সঙ্গীত সম্মিলনের আয়োজন করা হয়। অনুষ্ঠানে রবীন্দ্র সৃজনকলা বিশ্ববিদ্যালয়ের সংগীত বিভাগের প্রথম ব্যাচের (অষ্টম সেমিস্টার) শিক্ষার্থীরা বিভিন্ন ধরনের গান পরিবেশন করেন।

অনুষ্ঠানে বিশ্ববিদ্যালয়ের পুরোধা ব্যক্তিত্ব রবিন খান, ট্রাস্টি বোর্ডের সদস্য মেজর জেনারেল (অব.) আবু সাঈদ মো. মাসুদ, সংগীত বিভাগের বিভাগীয় প্রধানসহ বিভিন্ন বিভাগের শিক্ষক, কর্মকর্তা, কর্মচারী, শিক্ষার্থী এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

‎জবিতে নিষিদ্ধ ছাত্রলীগের নেতা আটক, সন্দেহজনক কথোপকথনের অভি…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
নিচতলার দরজা খুলে দেখা গেল লিফট নেই, চতুর্থ তলায় আটকা ৪ ছাত…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
মাহিদার ধর্ষণ-হত্যার প্রতিবাদে ব্রাহ্মণবাড়িয়ায় মানববন্ধন
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
এআইয়ের কারণে মারা যেতে পারে ১০০ কোটি মানুষ, দাবি বিল গেটসের
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
সেন্টমার্টিনে অবৈধ ট্রলিং বোট-জাল জব্দ, আটক ১৭ জেলে
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬
বাংলাদেশ-চীনের যৌথ উদ্যোগ: চবিতে যাত্রা শুরু কনফুসিয়াস ইনস…
  • ২৬ সেপ্টেম্বর ২০২৬