ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিকে স্প্রিং-২০২৬ শিক্ষার্থীদের নবীনবরণ অনুষ্ঠিত

২৬ জুলাই ২০২৬, ০৪:১০ PM
ইউএপির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএপির ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান আলমজেব ফারজাদ আহমেদ

ইউএপির ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ইউএপির ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান আলমজেব ফারজাদ আহমেদ © সংগৃহীত

বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে ইউনিভার্সিটি অব এশিয়া প্যাসিফিক (ইউএপি) স্প্রিং-২০২৬ সেমিস্টারে ভর্তি হওয়া নবীন শিক্ষার্থীদের বরণ করেছে। বিশ্ববিদ্যালয়ের গ্রিন রোডের স্থায়ী ক্যাম্পাসে আয়োজিত এ অনুষ্ঠানে শিক্ষার্থীদের শৃঙ্খলা, সততা, নেতৃত্বের গুণাবলি ও সহশিক্ষা কার্যক্রমে সম্পৃক্ত হওয়ার আহ্বান জানান অতিথিরা।

শনিবার (২৫ জুলাই) বর্ণাঢ্য অনুষ্ঠানের মাধ্যমে নবীন শিক্ষার্থীদের বরণ করে নেওয়া হয়।

বিশ্ববিদ্যালয়ের ভারপ্রাপ্ত উপাচার্য অধ্যাপক ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইউএপির ট্রাস্টি বোর্ডের ভাইস চেয়ারম্যান আলমজেব ফারজাদ আহমেদ।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অধ্যাপক ড. মোহাম্মদ কায়কোবাদ, ডিস্টিংগুইসড প্রফেসর, ব্র্যাক বিশ্ববিদ্যালয় এবং সৈয়দ এরশাদ আহমেদ, ডেপুটি চেয়ারম্যান ও ভাইস প্রেসিডেন্ট, ম্যাক হোল্ডিংস (প্রাইভেট।

প্রধান অতিথির বক্তব্যে জনাব আলমজেব ফারজাদ আহমেদ নবীন শিক্ষার্থীদের ইউএপি পরিবারে স্বাগত জানান। তিনি শিক্ষার্থীদের শৃঙ্খলা, সততা ও আত্মবিশ্বাসের সঙ্গে শিক্ষাজীবন পরিচালনার আহ্বান জানান এবং তাদের জন্য একটি মানসম্মত শিক্ষার পরিবেশ নিশ্চিত করতে বোর্ড অব ট্রাস্টিজের সর্বাত্মক সহযোগিতার আশ্বাস দেন।

ড. মোহাম্মদ কায়কোবাদ তার বক্তব্যে উচ্চশিক্ষার জন্য ইউএপিকে বেছে নেওয়ায় শিক্ষার্থীদের ধন্যবাদ জানান। তিনি জ্ঞান অন্বেষণে কৌতূহলী হওয়া, সমালোচনামূলক চিন্তাভাবনার বিকাশ এবং বিশ্ববিদ্যালয়ের সুযোগ-সুবিধা ও শিক্ষকদের দিকনির্দেশনার সর্বোত্তম ব্যবহার করার পরামর্শ দেন।

সৈয়দ এরশাদ আহমেদ বলেন, নবীনবরণ একজন শিক্ষার্থীর বিশ্ববিদ্যালয় জীবনের গুরুত্বপূর্ণ সূচনা। তিনি শিক্ষার্থীদের একাডেমিক কার্যক্রমের পাশাপাশি সহশিক্ষা কার্যক্রমে সক্রিয়ভাবে অংশগ্রহণের মাধ্যমে নেতৃত্ব, দলগত কাজ এবং পেশাগত দক্ষতা অর্জনের আহ্বান জানান।

ভারপ্রাপ্ত উপাচার্য ড. মহিউদ্দিন আহমেদ ভূঁইয়া শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বিশ্ববিদ্যালয়ের শিক্ষা ও গবেষণার সুযোগ-সুবিধার যথাযথ ব্যবহার, শৃঙ্খলা, সততা এবং আজীবন শিক্ষার মানসিকতা গড়ে তোলার ওপর গুরুত্বারোপ করেন। অনুষ্ঠানে ইউএপির রেজিস্ট্রার ব্রিগেডিয়ার জেনারেল (অব.) অধ্যাপক ড. এ. কে. এম. নজরুল ইসলাম এবং প্রক্টর অধ্যাপক ড. অলোক কুমার সাহা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন নিয়মকানুন সম্পর্কে নবীন শিক্ষার্থীদের অবহিত করেন। 

এ ছাড়া শিক্ষার্থী কল্যাণ অধিদপ্তরের (ডিএসডব্লিউ) ভারপ্রাপ্ত পরিচালক মো. মোহাম্মদ রাকিব বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ক্লাব ও তাদের কার্যক্রম সম্পর্কে নবীন শিক্ষার্থীদের ধারণা দেন।

এ সময় আরও বক্তব্য দেন স্কুল অব এনভায়রনমেন্টাল সায়েন্সেস ও ডিজাইনের ডিন অধ্যাপক ড. আবু সাঈদ মোশতাক আহমেদ, স্কুল অব বিজনেসের ডিন অধ্যাপক ড. এম. এ. বাকী খলিলী; স্কুল অব ফার্মাসির ডিন অধ্যাপক ড. মোহাম্মদ শাহরিয়ার। অন্যান্যদের মাঝে আরও বক্তব্য দেন বিশ্ববিদ্যালয়ের দুইজন প্রাক্তন শিক্ষাথী।

অনুষ্ঠানে বিভিন্ন বিভাগের প্রধান, শিক্ষক, কর্মকর্তা ও কর্মচারী, নবীন শিক্ষার্থী এবং তাদের অভিভাবকরা উপস্থিত ছিলেন। অনুষ্ঠান শেষে অভিভাবকদের সঙ্গে এক মতবিনিময় সভার আয়োজন করা হয়, যেখানে বিশ্ববিদ্যালয় সম্পর্কে তাদের প্রত্যাশা এবং শিক্ষার্থীদের সার্বিক উন্নয়ন নিয়ে আলোচনা হয়।

‘স্যার’ বলা শর্তের মতো জায়গায় নিয়ে যাওয়া ‘ভয়ংকর’
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
জাতীয় বিশ্ববিদ্যালয়ে ২৩ পদের বড় নিয়োগ 
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
কুমিল্লায় অজ্ঞাতনামা যুবকের মরদেহ উদ্ধার
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
ময়মনসিংহ বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ৯ পদে নিয়োগ
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
মানবতাবিরোধী অপরাধে ওবায়দুল কাদেরসহ ৭ জনের মৃত্যুদণ্ড
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
আওয়ামী লীগের আরও এক এমপি আটক
  • ১৫ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9