এআইইউবি শিক্ষার্থীদের অ্যানিমেশন প্রদর্শনীতে অংশগ্রহণ

২৯ জুন ২০২৬, ০২:৩৪ PM
এআইইউবির জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন বিভাগের অ্যানিমেশন ট্র‍্যাক ও জার্নালিজম প্রোগ্রামের শিক্ষার্থীরা

এআইইউবির জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন বিভাগের অ্যানিমেশন ট্র‍্যাক ও জার্নালিজম প্রোগ্রামের শিক্ষার্থীরা © সংগৃহীত

আমেরিকান ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি-বাংলাদেশ (এআইইউবি)-এর জার্নালিজম অ্যান্ড মাস কমিউনিকেশন (জেএমসি) বিভাগের অ্যানিমেশন ট্র‍্যাক ও জার্নালিজম প্রোগ্রামের শিক্ষার্থীরা ‘দ্য সেকেন্ড স্টুডিও ফিচারিং: বেস্ট শো এভারেস্ট’ প্রদর্শনীর উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নিয়েছেন। গত ২৫ জুন ঢাকার আলিয়ঁস ফ্রঁসেজে এ আয়োজন করা হয়।

ঢাকাভিত্তিক সৃজনশীল প্রতিষ্ঠান দ্য সেকেন্ড স্টুডিও আয়োজিত এ প্রদর্শনীতে বাংলাদেশের স্বাধীন অ্যানিমেশন ও ভিজ্যুয়াল স্টোরিটেলিংয়ের সৃজনশীল এবং কারিগরি প্রক্রিয়া সম্পর্কে শিক্ষার্থীরা বাস্তব অভিজ্ঞতা অর্জনের সুযোগ পান| ঐশিক জাওয়াদ, জুনাইদ ইকবাল ইশমাম ও রাকিব রাজ্জাকের প্রতিষ্ঠিত দ্য সেকেন্ড স্টুডিও অ্যানিমেশন, কমিকস, ইলাস্ট্রেশন, গেম ডেভেলপমেন্ট, ডিজাইন এবং গল্প বলাসহ বিভিন্ন সৃজনশীল মাধ্যমে কাজ করে।

প্রদর্শনীর অন্যতম আকর্ষণ ছিল অ্যানিমেশন প্রোডাকশনের বিভিন্ন ধাপের বিস্তারিত উপস্থাপনা। এতে শিক্ষার্থীরা প্রি-প্রোডাকশন পর্যায়ের আইডিয়া ডেভেলপমেন্ট, স্ক্রিপ্ট রচনা, ব্রেইনস্টর্মিং, চরিত্র ও পরিবেশ নকশা, স্টোরিবোর্ড এবং অ্যানিমেটিকস সম্পর্কে ধারণা লাভ করেন। পাশাপাশি প্রোডাকশন পর্যায়ে অ্যানিমেশন ও ভিজ্যুয়াল অ্যাসেট তৈরির প্রক্রিয়া এবং পোস্ট-প্রোডাকশনের কম্পোজিটিং, সম্পাদনা, সাউন্ড ডিজাইন ও অডিও ইঞ্জিনিয়ারিংয়ের বিভিন্ন ধাপও তাঁরা সরাসরি পর্যবেক্ষণ করেন। 

আরও পড়ুন: দুই শর্ত দিয়ে বেসরকারি বিশ্ববিদ্যালয়ের কর কমিয়ে ৫ শতাংশ করার প্রস্তাব প্রধানমন্ত্রীর

চূড়ান্ত অ্যানিমেটেড কাজের পাশাপাশি নির্মাণের প্রতিটি ধাপের উপকরণ প্রদর্শনের মাধ্যমে একটি মানসম্মত অ্যানিমেশন তৈরির পূর্ণাঙ্গ প্রক্রিয়া তুলে ধরা হয়। প্রদর্শনীতে দ্য সেকেন্ড স্টুডিও নির্মিত ‘ঢাকা সারভাইভার’ নামে একটি ইনফিনিট রানার ভিডিও গেমও প্রদর্শিত হয়। ‘কার্টুনস ফর ইকুয়ালিটি: প্রিভেন্টিং ভায়োলেন্স অ্যাগেইনস্ট উইমেন অ্যান্ড গার্লস’ উদ্যোগের অংশ হিসেবে নির্মিত এ গেমে ঢাকার রাস্তায় নারীদের দৈনন্দিন চলাচলের বিভিন্ন চ্যালেঞ্জ তুলে ধরা হয়েছে। 

একই সঙ্গে সামাজিক গুরুত্বপূর্ণ বিষয় সম্পর্কে সচেতনতা তৈরিতে ইন্টারঅ্যাকটিভ মিডিয়ার কার্যকর ব্যবহারও উপস্থাপন করা হয়। জেএমসি বিভাগের অ্যানিমেশন ট্র‍্যাকের প্রভাষক মিস রানি এলেন ভি. রামোস এ শিক্ষা সফরের আয়োজন করেন।

ফেসবুকে বিরূপ মন্তব্যের অভিযোগে বরখাস্ত হলেন শ্রম মন্ত্রণাল…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বিসিএস ভাইভায় অংশ নেয়া হল না ঢাবি ছাত্রী মিশার, সড়কে গেল প্…
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
বহিরাগত সম্পূর্ণ নিষিদ্ধসহ ইবি ছাত্রশক্তির ৫ দফা দাবি
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
অনুমতি ছাড়া স্বাক্ষর ব্যবহারের অভিযোগ: শিক্ষক ফোরামের নামে …
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
নোবিপ্রবিতে অনলাইন পেমেন্ট ব্যবস্থা চালুর দাবি ছাত্রদলের
  • ০৭ সেপ্টেম্বর ২০২৬
মাননীয় স্পিকার, আমার একটা মাত্র বউ: আইনমন্ত্রী
  • ০৬ সেপ্টেম্বর ২০২৬
X
UPTO
100%
MERIT BASED
SCHOLARSHIP
ADMISSION OPEN FOR
FALL 2026
Application Deadline Wednesday, 16 Sept 2026
Apply Now

Admission Test Schedule

  • Test Date: Friday, 18 Sept 2026
  • Written Exam: 10:00 – 11:00 AM
  • Oral Viva: 11:30 AM onwards

Programs Offered

  • BBA
  • Economics
  • Agriculture
  • English
  • CSE
  • EEE
  • Civil
  • Mechanical
  • Tourism & Hospitality
01810030041-9